ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

ভেদরগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী দুই শিশু পৃথিবীর আলো দেখার আকুতি


সাইফুল ইসলাম, সখিপুর photo সাইফুল ইসলাম, সখিপুর
প্রকাশিত: ১৬-১১-২০২৩ দুপুর ৩:৩৭

একই পরিবারে চার সন্তানের মধ্যে জন্মগত ভাবেই দুই দৃষ্টি প্রতিবন্ধী সন্তান সিয়াম (৮)  ও রুনিয়া ( ৩) কে নিয়ে চরম বিপাকে পড়েছে গরীব-অসহায় বাবা-মা। দুই সন্তানেই জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় চরম দুর্দিন পাড় করছেন ওই পরিবারটি। দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনের দেখা শোনা করতে গিয়ে ইতিমধ্যে পড়াশোনা বন্ধ হয়ে গেছে বড় বোনের।

প্রতিবন্ধী দুই শিশুর বাড়ী শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়নের ৬নং ওয়ার্ড চোকদার কান্দি গ্রামের দিনমজুর বোরহান মৃধা ও তার স্ত্রী গৃহিনী ফাতেমা বেগম দম্পতির সন্তান।

অসহায় এই পিতার পক্ষে দুই সন্তানের ডাঃ দেখানোর স্বামর্থ্য না থাকায় সরকারসহ সমাজের বিত্তবানদের কাছে ছেলেও মেয়ের জন্য চিকিৎসার আকুতি জানিয়েছেন।এদিকে চিকিৎসার জন্য সরকারি ভাবে পর্যাপ্ত সহায়তা করার আশ্বাস দেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

এলাকাবাসীর জানান,চোখের সামনে দুই সন্তানের এই করুণ পরিনিতি দেখে অসহায় মা প্রায় সময় বাগরুদ্ধ হয়ে পড়েন। অভাবের কারণে দুই সন্তানের মুখে ভাল কিছু খাবার তুলে দিতে না পাড়ার কষ্টটাও নাড়া দেয় পরিবারটিকেও।

বড় বোন সোনিয়া বলেন, আমি পড়ালেখা করতে মন চায় , ছোট ভাই বোনের দেখা শোনা করতে গিয়ে আমার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। আমরা গরীব মানুষ বাবা মা খেতে খামারে কাজ করে তাই বাধ্য হয়ে প্রতিবন্ধী দুই ভাই বোন কে আমার দেখতে হয়।

বাবা বোরহান মৃধা জানান, ছোট থাকতেই ডাক্তার দেখিয়েছিলাম তখন ডাঃ বলেছে উন্নত চিকিৎসা পেলে আপনার ছেলে মেয়ে দুনিয়ার আলো দেখতে পারবে। কিন্তু আমার তো সামর্থন নেই আমি কিভাবে ডাক্তার দেখাবো। সরকার ও এলাকার বিত্তবানরা আমাকে যদি একটু সহযোগিতা করতো তাহলে হয়তো তাদের উছিলায় হয়তো আমার ছেলে মেয়ে দুটি দুনিয়ার আলো দেখতে পারতো।মা ফাতেমা বেগম জানান, বড় মেয়ের পড়াশোনা বন্ধ করে দিয়েছি ছোট ছেলেমেয়েদের দেখাশোনার জন্য। বিলের মাঝখানে আমাদের বাড়ি ছাড়া অন্য কারো বাড়ি নাই, পাশে একটি বড় নদী তাই আমরা ক্ষেতে কাজ করতে গেলে আমার অন্ধ ছেলে মেয়েদের বাড়িতে একা রেখে যেতে পারি না। আমি প্রধানমন্ত্রী ও উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম মহোদয়ের নিকট সাহায্যের আবেদন জানাচ্ছি।

চরসেনসাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বি এম আনোয়ার বালা বলেন, পরিবারটি খুবই অসহায়। এক পরিবারে দুই সন্তান দৃষ্টি প্রতিবন্ধী থাকাটা খুবই বেদনা দায়ক। আমরা পরিষদ থেকে তাদের দুই সন্তানের জন্য ভাতার ব্যবস্থা করেছি। অন্যান্য সুবিধা দেওয়ার চেষ্টা করবো।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন জানান, সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী দুই শিশুর জন্য ভাতা করে দেওয়া হয়েছে, চিকিৎসার জন্য সরকারি ভাবে পর্যাপ্ত সহায়তা করার ব্যবস্থা করা হবে বলে ও আশ্বাস দেন।

এমএসএম / এমএসএম

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা