ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শান্তি সমাবেশ ও মিছিল


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৬-১১-২০২৩ দুপুর ৩:৫২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা কে স্বাগত জানিয়ে এবং বিএনপি জামাতের চলমান নাশকতা, অবৈধ হরতাল, অবরোধের বিরুদ্ধে শান্তি সমাবেশ ও মিছিল করেছে শালিখা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। ১৫ নভেম্বর বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর শালিখা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ খুরশিদ আলম রনির সভাপতিত্বে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এসয় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে উপজেলা সদর আড়পাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ,কৃষকলীগ,ছাত্র লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করে। পরে আওয়ামী লীগ  কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, মোঃ রিয়াজুল হাসান রিয়াজ সভাপতি জেলার স্বেচ্ছাসেবক লীগ, মাগুরা জেলা পরিষদের সদস্য আবু হানিফ মুন্সি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ধনেশ্বরগাতী  ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল বিশ্বাস, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল ইমাম রাব্বী বিশ্বাস।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা