ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ৩১-৫-২০২১ দুপুর ১২:৫৩

"মুজিব বর্ষের শপথ করি,তামাকমুক্ত দেশ গড়ি" এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২১ উপলক্ষে চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ মে সোমবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়াম সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার সাদিয়া ইসলাম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার ( ভূমি ) মাহফুজা জেরিন, প্রাথমিক শিক্ষা ভারপ্রাপ্ত  কর্মকর্তা হাসান আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা সালেহ উদ্দিন, কৃষি কর্মকর্তা স্মৃতি রাণী সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো জহির উদ্দিন, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবু রাশেদ মোহাম্মদ নুরুদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা রাণী সরকার, প্রশাসনিক কর্মকর্তা মেরী চৌধুরী, এনজিও সমন্বয়কারী নুরুল হক চৌধুরী, পল্লী বিদ‍্যুত এজিএম হৃদয় হোসেন, সাংবাদিক ঐক্য ফোরাম সভাপতি এস এম রাশেদ সাধারণ সম্পাদক মোহাম্মদ কমরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো.আমিনুল ইসলাম রুবেল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সভাপতি মো. নুরুল আলম, আবু তালেব আনচারী,এম  হামিদ,কামরুল ইসলাম মোস্তফাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা বলে চট্টগ্রাম অঞ্চলে অনেক জায়গায় তামাকের চাষ হয়। কিন্তু তামাক চাষে যতটা না লাভ হয় তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়। তাই এই অঞ্চলের চাষীরা যাতে তামাক চাষ ছেড়ে অন্য কোনো ফসল চাষের দিকে ঝুকে সে বিষয়ে উদ্বুদ্ধ করা হবে। “এবারের বিশ্ব তামাককমুক্ত দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ছিলো ‘তামাক কোম্পানির কূটচাল রুখে দাও, তামাক ও নিকটিন থেকে তরুণদের বাঁচাও। সে লক্ষে আমরা কাজ করে যাবো। 

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ