ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৭-১১-২০২৩ দুপুর ২:৪
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আজ সন্ধ্যা ছয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিন-পশ্চিমে অবস্থান করছে। গভীর নিম্নচাপটি ঘূর্নিঝড় মিধিলিতে রুপ নিয়ে উপকূল অতিক্রম করতে পারে। তাই এই দুর্যোগ মোকাবেলায় পটুয়াখালীতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত নয়টায় জেলা প্রশাসনের দরবার হলে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ আবদুল্লাহ সাদিদ, পনি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদও সার্কেল) সাজেদুল ইসলাম ও  জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা সুমন দেবনাথ সহ প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন ।
সভায় জানানো হয়, ঘূর্নিঝড় মিধিলি মোকাবেলায় ৭০৩ টি সাইক্লোন সেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এসব সাইক্লোন সেল্টারে ৩ লাখ ৫১ হাজার ৫০০ মানুষ আশ্রয় নিতে পারে। এসব সাইক্লোন সেল্টারে প্রায় ৮৮ হাজার গবাদি পশু রাখা যাবে। এছাড়া জেলায় ৩৫ টি মুজিব কিল্লা, ৮৭৬০ জন সিপিপি স্বেচ্ছাসেবক, ৭ লাখ ৯০ হাজার টাকা ও ৬শ‘ মেট্রিকটন জির আর চাল মজুদ রাখা হয়েছে। এছাড়াও মেডিকেল টিম ও ফায়ার সার্ভিস প্রস্তুত রয়েছে। 
পটুয়াখালী জেলা প্রশাসক নুর কুতুবুল আলম জানান, আমরা ঘূর্নিঝড় মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহন করেছি। আমাদের দরবার হলে সভা হয়েছে। এ সভায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আমরা সাইক্লোন সেল্টার থেকে শুরু করে ঘূর্নিঝড় মোকাবেলার সকল কিছু প্রস্তুত রেখেছি।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত