ডাসারে ইজিবাইক ছিনতাই,চেতনানাশক খাবার খেয়ে চালকের মৃত্যু
মাদারীপুরের ডাসারে দুর্বৃত্তের দেওয়া চেতনানাশক ওষুধ মেশানো খাবার খেয়ে সোহেল হাওলাদার (৩৪) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। ঘটনার সময় তার সঙ্গে থাকা নতুন ক্রয়কৃত ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত সোহেল হাওলাদার ডাসার উপজেলার কাঁজীবাকাই ইউনিয়নের পূর্ব খান্দুলী গ্রামের নাদের হাওলাদারের ছেলে। বৃহস্পতিবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানাগেছে,সংসারের হাল ধরার জন্য বেকার সোহেল হাওলাদার অল্প কিছুদিন আগে নতুন একটি ইজিবাইক ক্রয় করেন। এই ইজিবাইক দিয়ে যাত্রী টেনে সংসার চালিয়ে আসছিলেন।ওই ইজিবাইকে যাত্রী নিয়ে সোহেল হাওলার বুধবার রাতে গোপালপুরের কুন্ডুবাড়ির মেলায় ঘুরতে যান। এ সময় যাত্রী সেজে অপরিচিত কয়েকজন দুর্বৃত্ত সোহেল হাওলাদারকে ওই মেলা থেকে ডাসার যাওয়ার কথা বলে নিয়ে আসে। এসময় ফাঁকা স্থানে বসে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ায় দৃর্বৃত্তরা। এতে করে সোহেল হাওলাদার জ্ঞান হারিয়ে ফেললে দুর্বৃত্তরা তাকে ফেলে ইজিবাইকটি নিয়ে যায়।সোহেলকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ব্যাপারে কাজীবাঁকাই ইউপি পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ জানান, তার মৃত্যুটা আসলে দুঃখজনক। ইজিবাইকটাও হারালো সঙ্গে তার প্রাণটাও গেল।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
Link Copied