ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ ফাইন্যান্সের গ্রিন ডিপোজিটের যাত্রা শুরু


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৭-১১-২০২৩ বিকাল ৫:১৪

 

বাংলাদেশকে একটি টেকসই অর্থনীতির দিকে এগিয়ে নিতে যাত্রা শুরু হলো বাংলাদেশ ফাইন্যান্সে নতুন প্রোডাক্ট ‘‘গ্রিন ডিপোজিট’’ এর। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মানোয়ার হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার হামিদ প্রডাক্টটির শুভ সূচনা করেন।

১৬ নভেম্বর রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ ফাইন্যান্স আয়োজিত টাউন হলে ‘‘গ্রিন ডিপোজিট’’ প্রোডাক্টটির উদ্বোধন হয়। নতুন এই প্রডাক্ট এর প্রেক্ষিত সম্পর্কে বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান বলেন, ‘‘গ্রিন ডিপোজিট’’ একটি নতুন উদ্যোগ; যে উদ্যোগের মাধ্যমে কাস্টমারের কষ্টার্জিত আমানত শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতার দিকে যে অর্থায়নগুলো- বিশেষ করে সবুজ অর্থায়ন, নারী উদ্যোক্তাসহ নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির যে প্রয়াস শুধুমাত্র সেখানেই বিনিয়োগ করা হবে। এটি শুধু আর্থিক স্বনির্ভরতা বা উন্নয়নই নয়; একটি বাসযোগ্য শহর এবং পরিবেশবান্ধব পৃথিবী তৈরি করারও একটা অনন্য প্রয়াস বলে জানান তিনি।

প্রডাক্টটির গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাই বাসযোগ্য পৃথিবী। প্রাকৃতিক দুর্যোগের বিভিন্ন প্রভাবকে প্রতিরোধ করা গেলে গ্রিন হাউজের মতো প্রভাব থেকে পরিবেশকে অনেকাংশে রক্ষা করা সম্ভব। কার্বন নির্গমন নেট শূন্যে নামিয়ে আনতে সরকার এবং বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বেশকিছু উদ্যোগ নিয়েছে। কার্বন নিরপেক্ষতার এই উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ ফাইন্যান্সও নিয়ে এসেছে শতভাগ পরিবেশবান্ধব আর্থিক সেবা “বাংলাদেশ ফাইন্যান্স গ্রিন ডিপোজিট ”।

উল্লেখ্য: এই গ্রিন ডিপোজিট একটা আলাদা প্লাটফর্ম, যেই প্লাটফর্মের ডিপোজিটের বিনিয়োগ শুধুমাত্র গ্রিন ফাইন্যান্সিং খাতেই হবে! যেটা কাস্টমারকে শুধু আমানতকারি হিসেবে নন; দেশের একজন গর্বিত নাগরিক হিসেবে তাঁর দায়িত্ব পালনের একটা সুযোগ তৈরি করে দেবে বাংলাদেশ ফাইনান্স। একটা সুন্দর সমাজ, টেকসই অর্থনীতির সমাজ এবং সবুজ বাংলাদেশ গড়ার একজন মাইল ফলক হিসেবে কার্বন ফুটপ্রিন্টে কাস্টমার স্মরণীয় হয়ে থাকবেন! 

অনুষ্ঠানে বাংলাদেশ ফাইন্যান্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Sunny / Sunny

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন

বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন

কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা

ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার

এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার

আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত

কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড

কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা

ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ

শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড

সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম