ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বিদায়ের পরও মেসিকে রেখে দিতে ‘প্রাণপণ চেষ্টা’ বার্সেলোনার!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-৮-২০২১ দুপুর ১:২৫

‘শেষ হইয়াও হইলো না শেষ’-কবিগুরুর লেখা পঙক্তি যেন লিওনেল মেসি আর বার্সেলোনার বিচ্ছেদের টাইমলাইনের ক্ষেত্রে যথার্থ! বার্সেলোনা একবার বিদায় বলে দিয়েই ছিল, এরপর লিওনেল মেসিও আবেগি এক সংবাদ সম্মেলনে বিদায় বলে দিয়েছেন বার্সেলোনাকে। সব পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছিল, মেসি যাচ্ছেন পিএসজিতেই।

কিন্তু স্প্যানিশ আর আর্জেন্টাইন সংবাদ মাধ্যম এখন জানাচ্ছে ভিন্ন কথা! সেখানে বলা হচ্ছে, গল্পে আবারও এসেছে নাটকীয় মোড়। বিদায় বলে দেওয়ার পরও বার্সেলোনা ‘প্রাণপণ চেষ্টা’টাই নাকি করছে মেসিকে দলে রেখে দেওয়ার! 

অথচ পিএসজি সমর্থকরা রীতিমতো অপেক্ষা করছেন বিমানবন্দরে। শোনা যাচ্ছিল, পিএসজির সঙ্গে চুক্তির প্রধান ধারাগুলোয় সম্মতিও দিয়ে দিয়েছেন মেসি, চলছিল ছোটখাটো ধারা পর্যালোচনা ও দরকষাকষির পর্ব। সে সময়ই এলো এই খবর। খবরটা প্রথম প্রকাশ পেয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম লা পোর্তেরিয়ায়। সেখানে এক বিশেষ অনুষ্ঠানে বলা হয়েছে, মেসিকে দলে রেখে দিতে শেষ মুহূর্তে আরও একটা প্রস্তাব দিয়েছে বার্সেলোনা, চলছে দুই পক্ষের আলাপ-আলোচনাও!

এরপর সে খবর প্রতিধ্বনিত হয়েছে স্প্যানিশ সংবাদপত্র মুন্দো দেপোর্তিভোয়। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস আর ইএসপিএন আর্জেন্টিনা, আর টিওয়াইসি স্পোর্টসও সায় দিয়ে প্রকাশ করেছে খবর। সেখানে বলা হয়েছে, ‘বার্সেলোনার প্রধান কার্যনির্বাহী ফেরান রেভেরতের, যিনি ক্লাবের ভবিষ্যৎ আর্থিক পরিস্থিতির কথা চিন্তা করে মেসিকে বার্সেলোনায় না রাখার মত প্রকাশ করেছিলেন গত বৃহস্পতিবার, সেই তিনিই এখন আর্জেন্টাইন অধিনায়ককে অলৌকিকভাবে রেখে দেওয়ার চেষ্টা করছেন। মেসিকে একটা চুক্তি প্রস্তাব করার আলোচনা চলছে বার্সেলোনা নীতিনির্ধারকদের মধ্যে। যদিও মেসি তার পিএসজির সঙ্গে আলাপ বন্ধ করে দেননি। সেই আলাপ এখনো চলছে।’

এমএসএম / এমএসএম

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো