শুরু হচ্ছে ফিকি’র ৬০তম বর্ষপূর্তি এবং বিনিয়োগ মেলা ২০২৩
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গৌরবময় যাত্রাকে সামনে রেখে ফরেন ইনভেস্টরস চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) তাদের ৬০ বছর পূর্তী অনুষ্ঠান উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে আগামীকাল (রবিবার, ১৯ নভেম্বর) রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ২ দিনব্যাপী “৬০তম বর্ষপূর্তি এবং বিনিয়োগ মেলার ২০২৩” আয়োজন করেছে ফিকি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ দিনব্যাপী এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এছাড়াও, তিনি "ক্যাটালাইজিং গ্রেটার এফডিআই ফর ভিশন ২০৪১: প্রাওরিটিজ ফর বিল্ডিং এ কনডিউসিভ ট্যাক্স সিস্টেম ইন বাংলাদেশ”—শীর্ষক একটি গবেষণা বই ও “ইএসজি স্ট্রেটেজিস অ্যান্ড ইমপেক্ট ফ্রম দ্যা মেম্বারস অব ফিকি”—শীর্ষক একটি প্রকাশনার উদ্বোধন করবেন।
ফরেইন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)—এর প্রেসিডেন্ট নাসের এজাজ বিজয় বলেন, “আমরা ফিকি’র গৌরবময় যাত্রার ৬০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছি। অনুষ্ঠানটি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতিফলনগুলো সকলের সামনে তুলে ধরবে। ১৯—২০ নভেম্বর ‘ফরএভার ফিউচারস ফরওয়ার্ড’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানটিতে আমাদের সম্মানিত স্টেকহোল্ডার, নীতিনির্ধারক এবং সর্বসাধারনের অংশগ্রহনের জন্য আমন্ত্রন জানাচ্ছি।”
অনুষ্ঠানের প্রথম দিন "গ্রিন ভ্যালু চেইন" শীর্ষক একটি প্ল্যানারি সেশনের আয়োজন করা হয়েছে যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক—এর কো—চেয়ার এবং প্রাক্তন মুখ্য সচিব ও মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো: আবুল কালাম আজাদ। এছাড়াও আর উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ—এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ইমরান রহমান; ফিকি’র চেয়ার ইএসজি কমিটি ও ডিরেক্টর জাভেদ আখতার; বিল্ড—এর চেয়ারপারসন ও এম.সি.—এর প্রাক্তন সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির; বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)—এর আন্তর্জাতিক বিনিয়োগ প্রচার বিভাগের সদস্য—৩ মোহসিনা ইয়াসমিন; ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)—এর সভাপতি ব্যারিস্টার মো: সমীর সাত্তার, ইউএনডিপির আঞ্চলিক প্রতিনিধি স্টেফান লিলার; গ্রামীণফোন—এর সিইও ইয়াসির আজমান—সহ প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন গ্র্যান্ড বলরুমে "ইনভেস্টমেন্ট ক্লাইমেটঃ কারেন্ট ল্যান্ডস্কেপ অ্যান্ড মিশন ২০৪১" শীর্ষক একটি পূর্ণাঙ্গ অধিবেশনের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত থাকবেন এইচপিএম—এর প্রিন্সিপাল সেক্রেটারি মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া ও মূল বক্তব্য সঞ্চালনা করবেন ড. এম. মাসরুর রিয়াজ। এছাড়া আরও উপস্থিত থাকবেন বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী; বাণিজ্য
মন্ত্রণালয়—এর সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ; এমসিসিআই—এর সভাপতি সাইফুল ইসলাম; জেট্রো ঢাকান্ড—এর কান্টি্র রিপ্রেজেন্টেটিভ ইউহি অ্যান্ডো; ঢাকা কোরিয়া ট্রেড সেন্টার—এর বাণিজ্যিক বিভাগের ট্রেড রিপ্রেজেন্টেটিভ (মহাপরিচালক) সামসু কিম—সহ প্রমুখ।
দেশী ও বিদেশী বিনিয়োগকারীদের দেশীয় শিল্পে বিনিয়োগে আকৃষ্ট করতে ফিকি সদস্য ও সরকারী স্টেকহোল্ডারা একত্রে ৪০টি স্টল পরিচালনা করবেন। ২ দিনব্যাপী এই মেলায় বিটুবি ও বিটুসি প্রদর্শন করা হবে। ২০ নভেম্বর পর্যন্ত মেলাটি সকলের জন্যে উন্মুক্ত থাকবে। ফিকি’র ‘৬০তম বর্ষপূর্তি এবং বিনিয়োগ মেলা ২০২৩’এর কৌশলগত অংশীদার বাণিজ্য মন্ত্রণালয় ও বিডা ।
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি চালনায় বিগত ছয় দশক ধরে ফরেইন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) বাংলাদেশের ২১টি খাত জুড়ে ৩৫টি দেশের ২০০টিরও বেশি সদস্যের প্রতিনিধিত্ব করে যাচ্ছে। বাংলাদেশের সামগ্রিক ফরেইন ডেভেলপমেন্ট ইনডেক্স এর ৯০ শতাংশ সরকারের অভ্যন্তরীণ রাজস্বের ৩০ শতাংশ অবদান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ—এ বাজার মূলধনের ২৫ শতাংশ অবদান রাখে ফিকি।
Sunny / Sunny
শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত
রূপায়ণ সিটি উত্তরায় চলছে তিন দিনব্যাপী স্পট বুকিং কার্নিভাল
রামেক হাসপাতালে আনসারের অভিযানে ৪ চোর আটক,৬ টি মোবাইল ফোন উদ্ধার
এডিপি বাস্তবায়নে শীর্ষে বিএডিসি, ঐতিহ্য ধরে রাখার নির্দেশ
লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন
বিটাকে সনদ বিতরণী ও জব ফেয়ার: প্রশিক্ষণ শেষে চাকরি পেলেন অর্ধশতাধিক তরুণ-তরুণী
এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন
নিন্সে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক
চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড
চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত