বঙ্গোপসাগরে ভাসমান ৩টি ট্রলার সহ ১৫ জেলে উদ্ধার
সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বনবিভাগের মান্দারবাড়িয়া অভয়ারন্য কেন্দ্রের সদস্যরা ঘুর্ণিঝড় মিধিলি’র প্রভাবে বিপর্যস্ত বঙ্গোপসাগরে ভাসমান ১৫ জেলেকে উদ্ধার করেছেন। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মান্দার বাড়িয়া অভয়ারন্য কেন্দ্রের ইনচার্জ (ওসি) আল-আমিনের নেতৃত্বে বনকর্মীরা সাগরের বাহির মান্দারবাড়িয়া নামক স্থান হতে ৩টি ট্রলারে অবস্থানরত জেলেদের উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে সংশ্লিষ্ট বনঅফিস বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ধারকৃত জেলেরা হলেন- বাগেরহাট জেলার রামপাল থানার মোঃ আব্দুল জলিল, গোলাম আজম, হুমায়ুন আকন, মনি শেখ, মংলা থানার রাশেদ শেখ, রাজিব শেখ অহিদুল শেখ, দাউদ শেখ, ইস্রাফিল শেখ, রেজাউল শেখ, সুলতান শেখ, মাহাবুব শেখ, আলী আকবর শেখ, বাবুল শেখ এবং ভোলা জেলার চরফ্যাশন থানার আব্বাস হাওলাদার।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ,কে,এম ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘুর্ণিঝড় মিধিলি’র প্রভাবে বঙ্গোপসাগরে ৭নং বিপৎসংকেত চলাকালীন উত্তাল ঢেউয়ের আঘাতে জেলেদের ট্রলার বিকল হয়ে যায়। এসময় ওই জেলেদের নিকট থেকে সংকেত পাওয়ার পর মান্দারবাড়িয়া অভয়ারন্য কেন্দ্রের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের উদ্ধার করে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত