ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

লবণ বোঝাই ট্রাকে মিলল ৬৫ কেজি গাঁজা, আটক ১


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ১৮-১১-২০২৩ দুপুর ৪:৩১

সিরাজগঞ্জের সলঙ্গায় লবণ বোঝাই ট্রাকে তল্লাশী চালিয়ে ৬৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আবুল হোসেন (৪২) নামে একজনকে আটক করেছে র‍্যাব। শুক্রবার সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা বেলতলা মেসার্স সমবায় ড্রাইভার ফিলিং ষ্টেশন এর সামনে এ অভিযান চালানো হয়।

আটক আসামী নওগাঁর পত্নীতলা থানার পূর্ব পাটিচড়া এলাকার আফিজ উদ্দিনের ছেলে।
শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লেখিত স্থানে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে লবণ বোঝাই ট্রাক থেকে ৬৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করা হয়। এসময় ২ টি মোবাইল, নগদ ২৩ হাজার ৬০০ টাকা ও একটি ট্রাক জব্দ করা হয়। আটক আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধার হওয়া আলামতসহ তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত