গাজীপুরে এক নারীসহ ৫ ব্যবসায়ীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি
গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে এক নারীসহ ৫ ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল হামলাকারী। এ ঘটনায় সাইদুল ইসলাম নামে এক হামলাকারীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
১৮ নভম্বের শনিবার দুপুরে আসামী সাইদুল ইসলামকে আদালতে প্রেরণ করা হয়। এছাড়াও হামলার ঘটনায় মেজবা উদ্দিন, লুৎফর রহমান, মনির হোসেনসহ ১১জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দিয়েছেন আহত ব্যবসায়ী আবুল হাশেম।
১৭ নভেম্বর রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ধনুয়া গ্রামের ব্যবসায়ী আবুল হাশেম, আহসান হাবীব তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসার দিকে রওনা হয়। মাঝ পথে মাদ্রাসা মার্কেট এলাকায় তাদের গতিরোধ করে অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা। এসময় হামলাকারীরা তাদের কুপিয়ে গুরুতর জখম করে।
তাদের আত্মচিৎকার শুনে তাদের উদ্ধার করতে আসলে এক নারীসহ আরো ৫জনকে কুপায় হামলাকারীরা। পরে তাদের উদ্ধার করে স্থানীয়রা শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জেসমিন আরা জুয়েনা জানায়, মাথায় গুরুতর আঘাত নিয়ে ২ জন ও বাম চোখে আঘাত ১ জন হাসপাতালে আসেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শ্রীপুর থানার অফিসার ইনচার্জ এ.এফ.এম নাসিম জানায়, আহত ব্যবসায়ীর অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied