অনুষ্ঠিত হলো ইভেন্ট এডুকেশন এক্সপো- ২০২৩ শিক্ষা মেলা
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য রাজধানীর উত্তরায় আয়োজিত হল ‘বৃহৎ শিক্ষা মেলা ’ এডুকেশন এক্সপো ২০২৩। শনিবার সকাল ১০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকার উত্তরা লেডিস ক্লাবে ফেইথ ওভারসিজ লিমিটেড আয়োজন করে এই শিক্ষা মেলার। এই মেলায় শিক্ষার্থীরা কানাডা, ইউএসএ, ইউকে, অষ্ট্রেলিয়া, মালেশিয়া, মাল্টা, ফ্রান্স, জার্মানি, স্পেন এবং চায়না এর বিখ্যাত সব ইউনিভার্সিটির প্রতিনিধিদের সাথে সরাসরি সাক্ষাতের সুযোগ পেল এই মেলায়। এই এক্সপোর প্রধান আকর্ষণ ছিল ওঊখঞঝ ছাড়া কানাডায় স্কুলিং ভিসা। সন্তানের সাথে থাকছে বাবা ও মায়ের যাওয়ার সুযোগ। এই শিক্ষা মেলাটি সকল আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য উন্মুক্ত ছিল। উল্লেখিত দেশে মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই দেশগুলোতে স্নাতক ও স্নাতকোত্তর বিভিন্ন বিষয়ে শিক্ষাবৃত্তিসহ পড়তে যাওয়ার সুযোগ, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সুযোগ সুবিধা প্রভৃতি বিষয়ে জানতে পারেন। এছাড়াও শিক্ষার্থীদের অন্যান্য সকল প্রশ্নের উত্তর দিতে শিক্ষামেলায় উপস্থিত ছিলেন ফেইথ ওভারসিজ লিমিটেডের কাউন্সিলরবৃন্দ। মেলার আয়োজক ফেইথ ওভারসিজ লিমিটেডের মুখপাত্র এবং চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কিবরিয়া লিটন বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে ফেইথ বরাবরই সচেষ্ট। শিক্ষার্থীদের পছন্দের বিশ্ববিদ্যালয় ও বিষয়ে ভর্তির ব্যাপারে তাদের রয়েছে দীর্ঘ এক দশকের অভিজ্ঞতা। বিশ্বের উল্লেখযোগ্য সকল বিশ্ববিদ্যালয় এবং উচ্চ শিক্ষায় সহায়ক প্রতিষ্ঠানের সাথে ফেইথ ওভারসিজ লিমিটেডের পার্টনারশিপ রয়েছে। এই শিক্ষামেলাটি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সকল জিজ্ঞাসা ও আকাঙ্ক্ষা পূরণে ভূমিকা রেখেছে বলে জানান তিনি। ফেইথ ওভারসিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান বলেন বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য বরাবরই ফেইথ ওভারসীজ লিমিটেড একটি আস্থার নাম। দীর্ঘ এক দশক যাবৎ শিক্ষার্থীদের তাদের পছন্দের দেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে ফেইথ ওভারসিজ লিমিটেড তার সাফল্যের হার অব্যাহত রেখেছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতেই ফেইথ ওভারসিজ লিমিটেড এই শিক্ষামেলাটি আয়োজন করেছে। শিক্ষার্থীদের এই সমস্যাগুলোর সমাধান করে তাদের স্বপ্নপূরণে ফেইথ ওভারসিজ লিমিটেড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আর একইভাবে এইবারও নতুন শিক্ষার্থীদের জন্য সকল প্রকার প্রয়োজনীয় দিকনির্দেশনা সহ এই মেলাটি আয়োজিত হতে যাচ্ছে। আয়োজকরা জানিয়েছেন কানাডা, ইউএসএ, ইউকে, অষ্ট্রেলিয়া, মালেশিয়া, মাল্টা, ফ্রান্স, জার্মানি, স্পেন এবং চায়নাতে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সাথে সরাসরি সাক্ষাতের সুযোগ থাকার কারনে শিক্ষার্থীরা তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়, কোর্স, শিক্ষাবৃত্তি, ভর্তি এবং পড়ালেখা পরবর্তী চাকরি ও ক্যারিয়ার সম্পর্কিত যে কোনো তথ্য জানতে বিস্তারিত আলোচনা করতে পেরেছেন। ব্যাচেলরস এবং মাস্টার্স এবং পিএইচডি’এর যে কোনো প্রোগ্রামে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরাই এই শিক্ষা মেলাটি থেকে উপকৃত হন।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন