ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র তান্ডবে কৃষক ও সাধারণ মানুষের মাথায় হাত


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১৯-১১-২০২৩ দুপুর ১২:৬

কুমিল্লার নাঙ্গলকোটে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পুরো উপজেলায়। শুক্রবার সকাল থেকে দিনভর ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাতে ঘরবাড়ী, শিক্ষাপ্রতিষ্ঠান, বৈদ্যুতিক খুঁটি,গাছপালা, সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ও তার ছিড়ে এবং মিটার ভেঙ্গে যাওয়ায় অন্তত ২৪ ঘন্টা যাবত  বিদ্যুতবিহীন অবস্থায় ছিলেন জনসাধারণ।  উপছে পড়েছে শত শত গাছপালা। বাতাসের প্রভাবে ঢুলে পড়ে গেছে কাঁচা ও আধাপাকা আমন ধান। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রবিশস্য সহ শাকসবজির।

শনিবার সন্ধ্যায় কিছু কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ দিলেও রবিবার সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ ব্যাবস্থা ৪৮ ঘন্টা ও  স্বাভাবিক হয়নি। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মানুষের ফ্রিজ সহ ইলেট্রনিক্স জিনিসপত্র বন্ধ হয়ে গেছে। এতে ফ্রিজের মাছ-মাংস সহ শাকসবজি নষ্ট হয়ে যাচ্ছে।

কিছু কিছু গ্রামের বিদ্যুৎ সংযোগ চালু করতে ৭২ ঘন্টারো বেশি সময় লাগতে পারে বল জানিয়েছেন উপজেলা পল্লী বিদ্যুৎ কর্মকর্তা।উপজেলার রায়কোট উত্তর-দক্ষিণ ইউনিয়নে বেশ কিছু  গরুর খামার, মুরগির ফার্ম সহ মধ্যবিত্ত  মানুষের ঘরবাড়ি একেবারে ধ্বংস হয়ে গিয়েছে যার ক্ষতির পরিমাণ ৩০ থেকে ৪০ লক্ষ টাকা।

উপজেলার পেরিয়ে ইউনিয়নের কাকৈরতলা বাজারের কোরবান আলী মার্কেটের মালিক আবু তাহের জানান, তার একটি মার্কেট ধ্বসে পড়ছে। এতে ৫টি বৈদ্যুতিক মিটার ভেঙ্গে গেছে। নোয়াপাড়া গ্রামের বিল্লাল হোসেনের টিনশেড ঘরের উপর একটি কড়ই গাছ ভেঙ্গে পড়ে। অল্পের জন্য সে প্রাণে বেঁচে যান। মক্রবপুর ইউনিয়নের ভুলুয়াপাড়া গ্রামের হায়াতুননবীর একটি টিনশেড ঘরটি ভেঙ্গে পড়েছে। আশারকোটা গ্রামের অহিদ জানান, তার ৭২ শতক জমিনের শাকসবজি এবং ৩শত কলা গাছ নষ্ট হয়ে গেছে।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর নাঙ্গলকোটের ডিপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কামাল পাশা বলেন, ঝড়ে এ উপজেলায় বিদ্যুতের ২৫ থেকে ৩০টা খুঁটি ভেঙ্গে গেছে। তার ছিড়ে গেছে অন্তত চারশত থেকে পাঁচশত স্থানে। মিটার ভেঙ্গে গেছে অন্তত ২ শতাধিক। লাইন মেরামতে কাজ করেছেন কর্মীরা ।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তাদের ছুটি বাতিল করে জরুরী ভিত্তিতে ডেকে এনে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ এবং ক্ষয়ক্ষতি নিরুপমের কাজে নিয়োজিত রাখা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করে ক্ষতিগ্রস্থ কৃষকদের সহযোগীতার প্রদক্ষেপ নেয়া হবে।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান মেহেবুব বলেন, মিধিলির প্রভাবে এ উপজেলায় ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুৎ এবং কৃষি ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ক্ষয়ক্ষতি নিরুপনে কাজ করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত