তানোরে ইউনিয়ন বিএনপির সম্পাদকের আ’লীগে যোগদান
রাজশাহী ১( তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেছেন পাঁচন্দর ইউপি বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল গাফফার। পাঁচন্দর ইউপির কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণের সাথে মতবিনিময় সভা শেষে এমপি ওমর ফারুক চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিক ভাবে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেন আব্দুল গাফফার। পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল গাফফার বলেন,আমি আওয়ামী লীগের আদর্শ ও তাদের সম্প্রীতির রাজনীতি দেখে মুগ্ধ হয়ে আওয়ামী লীগে যোগদান করেছি। আওয়ামী লীগের রাজনীতি দেশপ্রেমের রাজনীতি তা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মিশে বুঝতে পেরেছি। সেইজন্য আমি নিজ ইচ্ছায় আওয়ামী লীগের রাজনীতিতে উজ্জীবিত হয়ে আওয়ামী লীগে যোগদান করেছি। আগামীতেও আমি এমপি ওমর ফারুক চৌধুরীর সাথে থেকে আওয়ামী লীগের রাজনীতি করে যাব।
এমএসএম / এমএসএম
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা