ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে বিজিবির জন সচেতনতা মূলক সভা


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১৯-১১-২০২৩ দুপুর ৩:২৯

সীমান্ত হত্যা, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, গবাদি পশু ও মাদকদ্রব্য চোরাচালান, আন্তঃসীমানা অপরাধ শূণ্যের কোটায় নামিয়ে আনা এবং সীমান্ত এলাকার জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ে জনসচেতনতামূলক মতবিনিময় সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার দুপুরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঢাঙ্গীপুকরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটলিয়ন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান হাকীম। এ সময় অন্যদের মধ্যে হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম, বিজিবির ঘাগড়া বর্ডার আউটপোস্টের (বিওপি) কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার রহমাতুল কবীর, ঢাঙ্গীপুকরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক আনোয়ার হোসেন, ইউপি সদস্য হাসিবুল ইসলামসহ সীমান্ত এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান হাকীম সীমান্তবর্তী মানুষদের অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া, সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে ভারতীয় জমিতে চাষাবাদ এবং ঘাস কাটতে না যাওয়ার আহ্বান জানান। এছাড়াও সীমান্ত হত্যা রোধে মাদকদ্রব্য, গবাদি পশু চোরাচালানের কার্যকলাপের সাথে জড়িত না হওয়ার অনুরোধ করেন তিনি।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে