ঢাকা রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

প্রয়াসের আয়োজনে Competitive English Test -2023 পুরষ্কার প্রদান


সাইফুল ইসলাম, সখিপুর photo সাইফুল ইসলাম, সখিপুর
প্রকাশিত: ১৯-১১-২০২৩ দুপুর ৩:৩১

শরীয়তপুরের ভেদরগঞ্জে Competitive English Test -2023 এর পুরষ্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে সিরাজ সিকদার ডিগ্রী কলেজের অডিটরিয়াম রুমে (স্নাতক ডিগ্রিধারীদের সংগঠন) প্রয়াস এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন। 

প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল মামুন বলেন, প্রয়াস সংগঠনের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজনের জন্য। আশা করি প্রয়াস সমাজে মাদক, সন্ত্রাসী, দুর্নীতির বিরুদ্ধে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আপনাদের চেষ্টা থাকবে এই উপবৃত্তি কার্যক্রম অব্যাহত রাখতে। শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ধারাবাহিকতা বজায় রেখে এ কার্যক্রমকে আরও প্রসারিত হবে বলে আশা করছি।

সরকারি শামছুর রহমান ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাষক ও সংগঠনের সাধারণ সম্পাদ কামাল হোসেনের সঞ্চালনায় সিরাজ সিকদার ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও সংগঠনের সভাপতি মো: মোতালেব মিয়া সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সিরাজ সিকদার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পলাশ রাউত, ফুয়াদ আহমেদ বালা, ডাঃ মোহাম্মদ আবদুর রাজ্জাক,নুরে আলম সিদ্দিক,বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও অন্যান্যরা।

শিক্ষার নৈতিক উৎকর্ষ সাধন, প্রতিভা ও মেধার নান্দনিক পরিশীলনের দৃঢ়প্রত্যয়ে ২০২০ সালে যাত্রা শুরু করে (স্নাতক ডিগ্রধারীদের সংগঠন) প্রয়াস। এবছর ভেদরগঞ্জ উপজেলা পর্যায়ে চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী এবং জেলা পর্যায়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীর চার শতাধিক শিক্ষার্থী নিয়ে সংগঠনটি আয়োজন করে মেধা-বৃত্তি পরীক্ষা। তাদের মধ্য থেকে উত্তীর্ণ হয়ে বৃত্তিপ্রাপ্ত হয় ৬৩ জন শিক্ষার্থী। এছাড়াও ২০২২ সালে বাংলাদেশ-এর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরীয়তপুর জেলার ৩৪০ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন।


অনুষ্ঠান শেষে অতিথিরা Competitive English Test -2023 কৃতি শিক্ষার্থীদের প্রত্যেককের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ,নগদ অর্থ, একাধিক বই, টি শার্ট প্রদান করেন।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় স্ত্রীর মুখে ছুরিকাঘাত, সেই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে সাটুরিয়ায় মানববন্ধন

সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সেনাবাহিনী প্রধানের ময়মনসিংহে মতবিনিময়

পাবনায় উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন

ইনসাফের ভিত্তিতে দেশ কায়েম হবে : জামালপুরে জামায়াতের জনসভায় ডা. শফিকুর রহমান

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত

২৬৭টি ভোট কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি-কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক

অভয়নগরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

জামায়াত নারী ক্ষমতায়নের কথা বললেও বাস্তবে নারীদের প্রার্থী দেয়নি— মোঃ আবুল কালাম

যতদিন মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন চব্বিশ চলবে : শফিকুর রহমান

পে-স্কেলের দাবিতে রায়গঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুই ঘণ্টার কর্মবিরতি

শালিখায় দাঁড়িপাল্লার প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

আত্রাই স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় ভাসুরের হাতে রক্তাক্ত গৃহবধু