শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন
১৮ নভেম্বর শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৩ হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের মোঃ নুরুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক ও বোর্ড রিক্স ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, স্বতন্ত্র পরিচালক একরামুল হক ও নাসির উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের পরিচালক মোঃ জাবদুল ইসলাম উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন। হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক ব্যাংকের সামগ্রিক ঝুঁকি পর্যালোচনা, ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো, ঝুঁকি প্রশমন পদ্ধতি, মূলধন ব্যবস্থাপনা এবং ভবিষ্যতের ঝুঁকি মোকাবেলার জন্য যাবতীয় পদক্ষেপ সম্পর্কে বিশদ আলোচনা করেন।
এছাড়াও বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের যুগ্ম পরিচালকবৃন্দ মোঃ রাশেদুল ইসলাম, মোহাম্মদ আরিফ হাসান ও মোঃ জামিল তাবরিজ ঝুঁকি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান মোঃ সামছুদ্দোহা। সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ আব্দুল আজিজ, এস. এম. মঈনুদ্দীন চৌধুরী, মিঞা কামরুল হাসান চৌধুরী ও এম. আখতার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ ইমতিয়াজ ইউ. আহমেদ, এম. এম. সাইফুল ইসলাম, মোস্তফা হোসেন ও মোঃ নাজিমউদ্দৌলা, প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ ও বিভিন্ন বিভাগের প্রধানগণ, ১৪০টি শাখা ও ৪টি উপ-শাখার ব্যবস্থাপকবৃন্দ, প্রধান কার্যালয় ও সকল শাখার নির্বাহী ও কর্মকর্তাসহ সর্বমোট ৯ শতাধিক কর্মকর্তাবৃন্দ উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন। (বিজ্ঞপ্তি)
Sunny / Sunny
শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত
রূপায়ণ সিটি উত্তরায় চলছে তিন দিনব্যাপী স্পট বুকিং কার্নিভাল
রামেক হাসপাতালে আনসারের অভিযানে ৪ চোর আটক,৬ টি মোবাইল ফোন উদ্ধার
এডিপি বাস্তবায়নে শীর্ষে বিএডিসি, ঐতিহ্য ধরে রাখার নির্দেশ
লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন
বিটাকে সনদ বিতরণী ও জব ফেয়ার: প্রশিক্ষণ শেষে চাকরি পেলেন অর্ধশতাধিক তরুণ-তরুণী
এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন
নিন্সে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক
চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড
চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত