ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন আওয়ামীলীগ নেতা শামছুল হক মিজান


রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি photo রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১১-২০২৩ বিকাল ৫:২৪
 আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ১ (রামগঞ্জ) আসনে নৌকা প্রতিকে মনোনয়ন পাওয়ার লক্ষ্যে আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র ক্রয় করলেন, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামছুল হক মিজান।
 
আজ রবিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ,শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠনের অসংখ্য নেতাকর্মীদের সাথে বিশাল শোডাউনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে  আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
 
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে শামসুল হক মিজান 
সাংবাদিকদের বলেন, আমি বিগত কয়েক মাস থেকে রামগঞ্জ উপজেলা ১০ ইউনিয়ন ও পৌরসভা জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরছি,জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমার ব্যক্তিগত  পক্ষ  থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান করি আসতেছি। সকল ইউনিয়নে সভা সমাবেশ করে নেতা কর্মীদেরকে উজ্জীবিত রাখছি,তৃনমুলের সকল নেতাকর্মী আমার সাথে আছে, আগামী  দ্বাদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম কিনেছি। আমাকে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে মনোনয়ন দেন, আমি এলাকার উন্নয়নের জন্য নিঃস্বার্থ  ভাবে কাজ করবো,রাষ্ট্রীয় যত সুযোগ সুবিধা আছে সবকিছু দিয়ে এলাকার উন্নয়নের ইতিহাস বদলে দিবো।
রামগঞ্জ উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।

এমএসএম / এমএসএম

লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার