ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

কেশবপুরে কবিতা উৎসবে ৬ গুণিজনকে সম্মাননা প্রদান


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৯-১১-২০২৩ বিকাল ৫:২৮

যশোরের কেশবপুরে হৈমন্তিক কবিতা উৎসবে গুণিজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত শনিবার বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস) এর আয়োজনে ওই অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি ও নাট্টকর মুহম্মদ শফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খ্যাতিমান গবেষক, সাহিত্যিক, লেখক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আবুল ফজল। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন। নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানে বাসাসেস প্রবর্তিত জাতীয় কবি নজরুল পদক-২০২৩ প্রদান করা হয়েছে। পদক প্রপাপ্তরা হলেন প্রবন্ধ-গবেষণায় অধ্যক্ষ ড. শাহানাজ পারভীন, শিক্ষায় অধ্যক্ষ নওয়াব আলী খান (মরণোত্তর), ইতিহাস-ঐতিহ্যে মুহা. আবুল কালাম আজাদ, শিক্ষা ও সংস্কৃতিতে অধ্যাপক হাশেম আলী ফকির, সাংবাদিকতায় জয়দেব চক্রবর্তী ও সামগ্রিক অবদানে অধ্যাপক তাপস মজুমদার। বক্তৃতা করেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সহকারী অধ্যাপক মশিউর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রহমান খান, প্রধান শিক্ষক স্বপন মন্ডল, সহকারী প্রধান শিক্ষক প্রবীর সরকার, কবি তাপস দে, দীপক বসু, মাহমুদুল মামুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, কবি মানব মন্ডল। অতিথিবৃন্দ ৬ গুণিজনের হাতে সম্মাননা পদক তুলে দেন। 

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা