রাউজানে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমামকে সংবর্ধনা
চট্টগ্রামের রাউজানে গাউসিয়া কমিটি বাংলাদেশ ঊনসত্তর পাড়া শাহাদুল্লাহ কাজীর বাড়ি ইউনিট শাখার আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে ১৯তম আজিমুশশান সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার অনুষ্ঠিত মাহফিলে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত কদলপুর হামিদিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ মনজুরুল ইসলাম আল কাদেরীকে সংবর্ধনা দিয়েছে শাহাদুল্লাহ কাজীর বাড়ির এলাকাবাসী। মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন আল কাদেরী সভাপতিত্বে মাহফিলে উদ্বোধক ছিলেন মাওলানা মুহাম্মদ লোকমান হাকিম, প্রধান অতিথি ছিলেন পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান মো: রোকন উদ্দিন। মোঃ কামাল উদ্দিন ও শিক্ষক আবদুল গফুরের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন অধ্যক্ষ সৈয়দ আবু মোস্তাক আল কাদেরী, অধ্যক্ষ মো: ইলিয়াছ নূরী, হাজী আমির হোসেনে মেম্বার, সাবেক ইউপি সদস্য মো: বেলাল উদ্দিন, শফি মুন্সি, মো: সোলাইমান, মো: ইয়াকুব, প্রবাসী জামাল উদ্দিন, আবদুর রাজ্জাক। মাহফিলে সম্মানিত আলোচক ছিলেন, হযরতুলহাজ্ব আল্লামা গাজী আবুল কালাম বয়ানী, হযরত আল্লামা ফখরুদ্দীন আল কাদেরী, হযরত মাওলানা মুহাম্মদ রেজাউল কবির আল কাদেরী। সকালে অনুষ্ঠিত হয় দাওয়াতে খাইর মাহফিল। মাহফিলে সালামী পেশ করেন মাওলানা মুহাম্মদ ওবায়দুল মোস্তফা রুবেল। এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় মিলাদ মাহফিল আয়োজন করা হয়। পরে আখেরি মোনাজাত ও তাবরুক বিতরণের মাধ্যমে এবারের মাহফিল সম্পূর্ণ হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার