উখিয়ায় বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উদযাপন উপলক্ষে উখিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভা সম্পন্ন হয়।।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমদ সঞ্জুর মোরশেদ, উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, সহকারী শিক্ষা অফিসার শাহাদাত হোসাইন আকন, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী, উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশীদ, মুক্তিযোদ্ধা কামান্ডার বাবু পরিমল বড়ুয়া এবং কবি আদিল উদ্দিনসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এ সময় উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজী হুমায়ন কবির বাচ্চু, এম ফেরদৌসসহ অনেকে উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকীর প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ব্যক্তিদের আলোচনার ভিত্তিতে সরকারি বিধিমোতাবেক অনুষ্ঠানের সময়সূচি নির্ধারণ করেন উপজেলা নির্বাহী অফিসার।
এমএসএম / জামান
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি ও আলোচনা সভা