ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় আওয়ামীলীগের হরতাল বিরোধী মিছিল


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৯-১১-২০২৩ বিকাল ৫:৪৯
সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ডাকা হরতাল বিরোধী মিছিল সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। রোববার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের পাওয়ার হাউজ মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, আওয়ামী লীগ নেতা আশরাফুল কবির খোকন, শামসুজ্জামান জুয়েল প্রমুখ।
 
সমাবেশে বক্তারা বলেন, হরতাল ও অবরোধের নামে বিএনপি-জামায়াতের দেশ বিরোধী সন্ত্রাস ও সহিংসতা কর্মকান্ড মেনে নেয়া যায়না। তাদের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বক্তারা আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। একমাত্র শেখ হাসিনাই দেশের মানুষকে শান্তিতে ও নিরাপদে রাখতে পারবে বলে নেতারা মন্তব্য করেন।
সমাবেশ শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এমএসএম / এমএসএম

বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

মুকসুদপুরে বিয়ের দাবিতে হিন্দু তরুণের সঙ্গে তরুণীর অবস্থান, থানায় হস্তান্তর

শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নবীনগরে জেলা ছাত্রলীগের সহসভাপতি ডলার গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫ দিনের বিদেশ ভ্রমণের ছুটি গোপন, পরে ১ মাসের মেডিকেল ছুটি—কীভাবে গেলেন কোরিয়ায় প্রধান শিক্ষক

বাগেরহাটে শিশু সন্তান নিয়ে নারীর সংবাদ সম্মেলন

বড়লেখায় এক বছর ধরে কার্যালয়ে নেই ইউপি চেয়ারম্যান, সেবাপ্রত্যাশীদের চরম ভোগান্তি

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

নওগাঁয় মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় পালিত

মধুখালীতে পাগল মেরে হাসপাতালে পাঠিয়েছে পিতা পুত্র - মাথায় আটটি সেলাই