ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কালীগঞ্জে সন্তান জন্ম দিতে গিয়ে প্রভাষকের মৃত্যু


কালীগঞ্জ প্রতিনিধি photo কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১১-২০২৩ বিকাল ৫:৫৩

 গাজীপুরের কালীগঞ্জে সিজারে সন্তান জন্ম দিতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে এক কলেজ শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত মুক্তা রানী দে (৩৫) কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক পদে কর্মরত ছিলেন।
জানা যায়, শনিবার (১৮ নভেম্বর) প্রসব বেদনা উঠলে মুক্তা রাণী দে কে কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালে সিজারের জন্য ভর্তি করা হয়। সিজারের পর অতিরিক্ত রক্তক্ষরণ হলে রাতে প্রসূতিকে ঢাকার একটি হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়। মুক্তা রানী দে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিখোলা গ্রামের মুকুল চন্দ্র দে’র কন্যা। তাঁর স্বামী শ্রীকান্ত সরকার। মৃতের শেষ কৃত্য তাঁর পিত্রালয়ে সম্পাদন হয়।
প্রভাষক মুক্ত রানী দে’র মৃত্যুতে কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ  মু. নাজমুল ইসলাম গভীর  শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার শান্তি কামনা করেন। 

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান