রাঙামাটিতে দু’দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন
জেলা শহর রাঙামাটিতে দু’দিনব্যাপী আয়কর মেলা ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) সকালে রাঙামাটির চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র হলরুমে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার ফিতা কেটে উদ্বোধন করেন রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রিজের সভাপতি মো: আব্দুল ওয়াদুদ।
আয়কর মেলা ২০ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ২১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। দুই দিনব্যাপী এ মেলায় আয়কর রিটার্ন দাখিল, টিআইএন রেজিষ্ট্রেশন, নতুন করদাতাদের টিআইএন সনদ প্রদান, ব্যাংক-বুথে আয়করের টাকা জমা, আয়কর রিটার্ন ফরম সরবরাহ ও পূরণে সহযোগিতাসহ বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে।এ সময় আব্দুল ওয়াদুদ বলেন, আগে রাঙামাটির মানুষ কষ্ট করে চট্টগ্রামে গিয়ে কর জমা দিয়ে আসতে হতো। কিন্তু এখন রাঙামাটি শহরের এ সেবা চালু হওয়ায় মানুষের সময়, অর্থ ও কষ্ট লাঘব হয়েছে।
চট্টগ্রাম কর অঞ্চল-৩ অতিরিক্ত কর কমিশনার মো. আমিনুল ইসলাম, কর পরিদর্শক মো. আজম আলী ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র পরিচালক উসামংসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড