পূর্বধলায় পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
“পাট শিল্পের অবদান স্মাট বাংলাদেশ বিনির্মাণ”এই প্রতিপাদ্যেকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় আজ ( ২০ নভেম্বর) সোমবার পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের অধীন পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ও উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান।
অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার ১১টি ইউনিয়নের পাট ও বীজ উৎপাদনকারী ৭৫ জন পাট চাষী কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের যুগ্মসচিব রায়না আহমদ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান নোমানী, জেলা বীজ প্রত্যয়ন অফিসার ড. সালমা বেগম লাইজা, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমদ রাজ্জাক সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলমগীর কবীর, নেত্রকোনা সদর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা সুজিত গোস্বামী, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল, গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজোওয়ানুর রহমান রনি, পূর্বধলা উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. সামছুল ইসলাম খান প্রমুখ। দিনব্যাপী অনুষ্টিত প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাটবীজ উৎপাদনের কলাকৌশল, পাট বীজ কর্তন, মাড়াই, সংরক্ষণ ও বিপণনের কলাকৌশল নিয়ে আলোচনা করা হয়। এসময় প্রশিক্ষণার্থীদের মধ্যে পাটের ব্যাগ প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়াকড়ি, মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩
গৌরনদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
কুড়িগ্রামে জলবায়ু অভিযোজন পদ্ধতিতে তরমুজ চাষে বাড়ছে সাফল্য
খালিয়াজুরীতে অবৈধ বালু উত্তোলনে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ডিজিটাল 'কৃষক কার্ড' বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
নওগাঁ সদর মডেল থানায় শোভাবর্ধনকারী চেরি ফুলের চারা রোপণ
মহাসড়কে বর্জ্য ফেলতে গিয়ে হাতেনাতে ধরা পরিচ্ছন্নতাকর্মী, ডিসির নির্দেশে সাময়িক বরখাস্ত
এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে পরিত্যক্ত কক্ষ থেকে আধুনিক লাইব্রেরি
সন্দ্বীপে দুর্যোগ-পরবর্তী সহায়তা কার্যক্রম নিয়ে কোস্ট ফাউন্ডেশনের অবহিতকরণ সভা
লালমনিরহাটে ডিবির অভিযানে ৫টি চোরাই ইজিবাইক উদ্ধার, গ্রেফতার ১
মাগুরার চাঞ্চল্যকর মানিক লাল ডোম হত্যা মামলার ৫ বছর ধরে পলাতক প্রধান আসামি লিটন ঢাকায় গ্রেপ্তার
রায়গঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় বার্মিজ ছুরির হামলায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু