ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

গজারিয়ায় বাস দূর্ঘটনায় নিহত- ১ আহত-১২ জন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২০-১১-২০২৩ দুপুর ৩:৪৩

মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন পথচারী নিহত এবং ১০/১২ জন আহত হয়েছে। সোমবার সকালে উপজেলার বালুয়াকান্দি এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম আব্দুর রব বেপারী। তিনি বালুয়াকান্দি গ্রামের মৃত আলমাস বেপারীর ছেলে। আহতদের মধ্যে তাৎক্ষণিক ভাবে ১১ জনের পরিচয় পাওয়া যায়। তারা হলেন মাহবুব (৩৫) , মহসিন (৪৫), বাদল মিজি (৬০), শরীফ প্রধান (২৬), রফিকুল ইসলাম (৫৫), শরীফ হোসেন (৪৫), আনিসুর রহমান (২২), শাহজালাল বেপারী (৩৫), কাউসার (১৮) ও আলমগীর হোসেন (৩০)।

প্রত্যক্ষদশীরা জানান, মতলব থেকে ঢাকাগামী জৌনপুর পরিবহন যার নাম্বাব ঢাকা মেট্রো ব - ১১-৪৭৮৮ যাত্রীবাহী বাস গজারিয়া অংশের বালুয়াকান্দি আকিজ পেপার মিল বরাবর আসলে সামনে থাকা আর একটি বাস ওভারটেকিং করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে প্রায় ত্রিশ ফুট নিচে খাদে পড়ে যায়।
গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন: খবর পাওয়ার সাথে সাথে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই।বেশ কয়েকজন যাত্রী কে উদ্ধার কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। অবস্থা আশংকাজনক হওয়ায় বাবুল মিয়া নামের একজনকে আমাদের এম্বুলেন্স করে ঢাকা পাঠানো হয়েছে। 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগ সূত্রে যানা যায়, হাসপাতালে ছয়জনকে আনা হয়। তাদের মধ্যে আব্দুর রব বেপারী কে মৃত ঘোষণা করা হয়। মাহবুব এবং মহসিনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের আঘাত গুরুতর না হওয়ায় তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ হুমায়ুন কবির পিপিএম বলেন, মরদেহ বর্তমানে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা