ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

দুর্গাপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা থানায় মামলা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২০-১১-২০২৩ দুপুর ৩:৪৬

নেত্রকোনার দুর্গাপুরে সানজিদা আক্তার (১৭) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী আলামিন আকন্দ (৩৫) এর বিরুদ্ধে মামলা হয়েছে। শ্বাসরোধ করে হত্যার অভিযোগ এনে রবিবার (১৯ নভে:) রাতে গৃহবধূর মা জাহানারা বেগম বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন। রবিবার দুপুরে পৌর শহরের সাধুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত সানজিদা আক্তার ওই এলাকার জাকির হোসেনের মেয়ে। অভিযুক্ত আলামিন আকন্দ পৌর শহরের বাগিচাপাড়া এলাকার আওয়াল আকন্দের ছেলে। 

মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে শনিবার (১৮ নভে:) রাত হতে রবিবার সকাল পর্যন্ত কোন এক সময়ে আলামিন আকন্দ কৌশলে তার স্ত্রী সানজিদা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।  

নিহত গৃহবধূর পরিবার জানায়, প্রায় ছয় মাস আগে আলামিনের সাথে সানজিদার বিয়ে হয়। বিয়ের ২ মাস পর থেকেই সানজিদা স্বামী নিয়ে বাবার বাড়িতে থাকতেন। তার স্বামী অটো গাড়ি চালাতেন। মৃত্যুর আগের দিন রাতে স্বামী-স্ত্রী দু‘জনের মধ্যে ঝগড়া বাঁধে। সে-সময় মারধরের শব্দ পেয়ে বড় মেয়েকে পাঠিয়ে ঝগড়া থামান সানজিদার মা। পরে রবিবার সকালে আবারও দরজা বন্ধ করে ঝগড়া শুরু হলে তিনি গিয়ে দরজা খুলতে বললেও দরজা খুলেনি তারা। কিছুক্ষণ পরে মেয়ের জামাই আলামিন সবার অগোচরে ঘর থেকে বের হয়ে যায়। পরে দুপুরের দিকে সানজিদাকে ডাকাডাকি করে সাড়া না পেলে তার ঘরে গিয়ে শরীর নাড়া দিলেও সাড়াশব্দ পাওয়া যায়নি। ওই সময় সানজিদার শরীর ঠান্ডা হয়ে গেলে তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মো. নূরুল আলম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সোমবার সকালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। আমরা আসামী ধরতে অভিযান অব্যাহত রয়েছে। 

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা