ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

অদম্য খাদিজাকে বাইসাইকেল উপহার দিলেন ইউএনও


কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর photo কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর
প্রকাশিত: ২০-১১-২০২৩ দুপুর ৪:৪৬
অন্যের ফসলি জমিতে নিরানীর কাজ করে বৃদ্ধ মায়ের ওষধখরচসহ সংসার পরিচালনা করে খাদিজা আক্তার। তার বাইসাইকেল চুরি হওয়ার পর যাতায়াত খরচের অভাবে পড়াশোনা বন্ধ হয়েছিল তার। কলেজে যাওয়ার জন্য শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র খাদিজা আক্তারকে একটি বাইসাইকেল উপহার দিয়েছেন।
 
রবিবার(২৯ নভেম্বর) দুপুরে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস চত্ত্বরে খাদিজাকে বাইসাইকেলটি উপহার দেওয়া হয়।
 
শরীয়তপুর সদর উপজেলার উপরগাঁও এলাকার কীর্তিনাশা নদীর পাড়ের বাসিন্দা মৃত সিরাজ শেখ ও সালেহা বেগম দম্পত্তির ছোট মেয়ে খাদিজা আক্তার। সে তার বৃদ্ধ মা সালেহা বেগমকে নিয়ে রঙের বাজার এলাকার আশ্রয়ণ প্রকল্পে তার বোনের ঘরে বসবাস করে।
 
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা, খাদিজা আক্তার ও তার পরিবার সূত্রে জানা যায়, চার শতাংশ জমির ওপর একটি ছুপড়ি ঘর ছাড়া আর কিছুই রেখে যাননি সিরাজ শেখ। খাদিজার অন্য ভাইবোনেরা বিয়ে করলেও ক্যান্সার, পাকিস্থলিতে সমস্যাসহ আর্থিকভাবে বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকার কারণে বৃদ্ধ মা সালেহাকে দেখতে হয় খাদিজার। নিজের পড়াশোনা ও পরিবারর
 ভরণপোষণের জন্য তাকে কাজ করতে হয় অন্যের ফসলী জমিতে। শরীয়তপুরের আংগারিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করে উচ্চ শিক্ষার জন্য ওই কলেজেই খাদিজা আক্তার ভর্তি হয়েছেন। গত ৫ সেপ্টেম্বর অসুস্থ মায়ের চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে গেলে হাসপাতালের সিঁড়ির নিচ থেকে খাদিজা আক্তারের সাইকেলটি চুরি হয়ে যায়। সাইকেল চুরি হওয়ার পর খাদিজার কলেজে যাওয়া বন্ধ হয়ে যায়। 
 
বাইসাইকেল উপহার পেয়ে খাদিজা আক্তার বলেন, ইউএনও স্যার আমার পরিবারের খোঁজ খবর নিয়েছেন। তিনি আমাকে একটি বাইসাইকেল দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি যে সাইকেলটি দিতে চেয়েছিলেন, সেটি চালাতে আমার কষ্ট হবে বলে স্যারকে জানিয়ে ছিলাম। এরপর তিনি আমার পছন্দ অনুযায়ী একটি সাইকেল কিনে দিয়েছেন। আমি এখন থেকে নিয়মিত কলেজে যেতে পারব। যারা আমার পরিবারকে বিভিন্ন সময় সহযোগিতা করেছে, তাদের প্রতি আমার পরিবার কৃতজ্ঞ। ছোট্ট একটি চাকরি পেলে আমি পরিবারকে নিয়ে ভালোভাবে চলতে পারতাম। ফসলি জমিতে কষ্টের কাজ করতে হত না।
 
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, খাদিজার সংগ্রামের কথা আমি জানার পরে তাকে তাৎক্ষণিক একটি বাইসাইকেল দেওয়ার প্রস্তাব করেছিলাম। তখন সে তার পছন্দমত সাইকেল দাবি করে। তার পছন্দমত সাইকেল দিতে গিয়ে একটু দেরি হয়েছে। খাদিজার বৃদ্ধ মায়ের চিকিৎসা ও তার সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করবে উপজেলা প্রশাসন।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক