ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

লালমনিরহাট-২ আসনে মনোনয়ন ফরম কিনলেন মমতাজ আলী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২০-১১-২০২৩ বিকাল ৫:২১

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম কিনেছেন মো: মমতাজ আলী শান্ত। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লালমনিরহাটে-২ (কালীগঞ্জ- আদিতমারী) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র কিনেন।

রোববার (১৯ নভেম্বর) বিকাল ৩ টায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কক্ষ থেকে মমতাজ আলী শান্ত’র পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার পিতা আলহাজ্ব মো: আইয়ুব আলী। মনোনয়ন পত্র হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সোয়েব সিদ্দিকি।

কালীগঞ্জ- আদিতমারী উপজেলায় দীর্ঘদিন ধরে সামাজিক কাজ করে আসছেন মমতাজ আলী শান্ত। সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ জনগণ।

মমতাজ আলী শান্ত বলেন, পরিবর্তনের জন্য নির্বাচন আর নির্বাচনের জন্য পরিবর্তন, তিনি নতুন – তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তরুণ প্রজন্ম ও সকলের ভোটে জয়ী হয়ে পরিবর্তন ঘটাতে চান, তার ভাষায় এই পরিবর্তন বলতে জানতে চাইলে তিনি বলেন, আমি নির্বাচিত হলে তরুণ প্রজন্মের বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব আর এই বেকারত্ব ঘোচাতে যা যা করা প্রয়োজন আমি করবো, গতানুগতিক সরকারী চাকুরীর পিছনে না ছুটে নতুন ও তরুণ প্রজন্মকে দক্ষ উদ্যেক্তা হিসাবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

কালীগঞ্জ-আদিতমারীর সাধারণ মানুষের পাশে থাকার কথা ব্যাক্ত করে তিনি বলেন, আমি আপনাদের জন্য যা করেছি, তার প্রাপ্তি হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন চাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে সর্মথন এবং ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি আপনাদের পাশে থাকবো।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ