ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মানবাধিকার নীতিমালা পাঠ্যসূচির অন্তর্ভুক্তিকরণ সময়ের দাবী- সেহলী পারভীন


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ২০-১১-২০২৩ রাত ১১:৩
মানবাধিকার প্রতিটি মানুষের  জন্মগত ও অবিচ্ছেদ্য অধিকার।মানুষমাত্রই এ অধিকার ভোগ করবে এবং চর্চা করবে। মানবাধিকার সব জায়গায় এবং সবার জন্য সমানভাবে প্রযোজ্য অধিকার। একই সাথে সহজাত ও আইনগত অধিকার। স্থানীয়, জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক আইনের অন্যতম দায়িত্ব হলো এসব অধিকার রক্ষণাবেক্ষণ করা।
জাতিসংঘ এর মতে, মানবাধিকার বলতে সেসব অধিকারকে বোঝায় যা মানুষের প্রকৃতির সাথে  জড়িত এবং এটা ছাড়া মানুষ বাঁচতে পারে না। এই অধিকার সম্পর্কে জানতে কর্মশালা ভিত্তিক জ্ঞান অর্জন ও মাঠপর্যায়ে অনুশীলন সকল নাগরিকের দায়িত্ব। নাগরিক অধিকার ও জীবন মান উন্নয়নে এর কোন বিকল্প নেই।  মানবাধিকার নীতিমালা ও কার্যক্রম পাঠ্যসূচির আন্তর্ভূক্তিকরণ সময়ের দাবী বলে বক্তব্য রাখেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন। 
শনিবার (১৮ ই নভেম্বর) বিকালে ইসিবি চত্ত্বর সংলগ্ন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে নবগঠিত মহানগর উত্তর কমিটির পরিচিতি সভার আয়োজনে বিশিষ্ট মানবাধিকার নেতা সেহলী পারভীন এসব কথা বলেন।
হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম লিয়াকত এর উদ্যোগে নবগঠিত কমিটির অগ্রযাত্রা ও পরিচিতি সভার আয়োজন করেন।
 উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর সহকারী মহাসচিব সাঈদা সুলতানা, অফিস ইনচার্জ ও ইউনিভার্সিটি কো-অর্ডিনেটর শেখ শাহানা বাশিরাত, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক মহাসচিব শাহানা সিরাজী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইলিয়াস আহমেদ, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল  উত্তর মহানগরের প্রধান উপদেষ্টা রফিকুল হক শরিফ ( কিসলু), উপদেষ্টা মো. ওমর হোসাইন,
সহ সভাপতি মো. আব্দুল মবিন,সাধারণ সম্পাদক কল্যাণ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মো. মহিব্বুর রহমান, প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম।
মহিলা বিষয়ক সম্পাদক মনিরা আক্তার (মিতু), নারী ও শিশু বিষয়ক সম্পাদক নারগিস পারভীন সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি