ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

আবারও জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-১১-২০২৩ দুপুর ৩:২৮

আবারও পুরনো পদে ফিরছেন নাফিস ইকবাল। বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে বাংলাদেশ দলের টিম ম্যানেজারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারকে। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে আবারও তাকে দেখা যাবে বরাবরের মতো টাইগারদের টিম ম্যানেজার হিসেবে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাফিস নিজেই। জানিয়েছেন, আপাতত ঘরের মাঠে এই সিরিজের জন্যই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ২৮ নভেম্বর সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট। আর সিরিজ শেষ হবে আগামী ১০ ডিসেম্বর। এরপর আবার নিউজিল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ। তবে সেখানে থাকবেন কি না সেটা নিশ্চিত করেননি তিনি। 

সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা নিয়ে বরাবরের মতোই নানা নাটক ছিল বিসিবিতে। সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে ছাড়াই দল ঘোষণা করা হয়। একই দিনে অব্যাহতি দেওয়া হয় টিম ম্যানেজারের দায়িত্বে থাকা সাবেক ক্রিকেটার নাফিস ইকবালকে। তামিম ইকবালের বড় ভাই এবং বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়ের অন্যতম নায়ক নাফিস ইকবাল।

নাফিস ইকবালের জায়গায় ভারত বিশ্বকাপে রাবিদ ইমাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজারের দায়িত্বে পালন করে। বিশ্বকাপে মিডিয়া ম্যানেজারের পাশাপাশি টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেন তিনি। 

নিজের পদ হারানো নিয়ে ফেসবুকে সে সময় ইঙ্গিতপূর্ণ এক পোস্ট করেছিলেন নাফিস। তিনি লেখেন, ‘নীরবতা মানে শূন্যতা নয়। নীরবতাতেই কখনও কখনও সব উত্তর থাকে। আল্লাহ’র পরীক্ষার সর্বোচ্চ সাড়া দেওয়া যায় ধৈর্যের মাধ্যমে। আমাকে এবং আমার পরিবারকে আপনাদের দোয়ায় রাখবেন।’

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টিম ম্যানেজারের পদ ছেড়ে দেন সাব্বির খান। এরপর টিম ম্যানেজার করা হয় নাফিস ইকবালকে। এরপর থেকে ওই দায়িত্বে ছিলেন তিনি। আবারও পুরনো পদে ফিরলেন তিনি। 

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে