শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজন আহত
শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ছনবাড়ি ওভারব্রিজের সামনে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ দুজন আহত হয়েছে। বাইক চালক আরিয়ান (১৯) ও আরোহী অপুকে (২৪) উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ১১ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকাগামী মোটরসাইকেলটি (ঢাকা মেট্রো হ-৭১৮৪৭১) শ্রীনগর ছনবাড়িতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক রেলিংয়ের সাথে গিয়ে সজোরে ধাক্কা লাগে। এতে মিরপুরের মো. আমিনুলের পুত্র আরিয়ান ও মো. শামীমের পুত্র অপু গুরুতর আহত হন। হাঁসাড়া হাইওয়ে থানার ডিউটি অফিসার জামিরুল ইসলাম জানান, স্থানীয়দের সহযোগীতায় আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied