শাহজাদপুরে পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রণোদনার ঋণ বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুরে কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রণোদনা এসএমই ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) সকালে শাহজাদপুর উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড শাহজাদপুর শাখার আয়োজনে এ ঋণ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান মো. লিয়াকত আলী, সিরাজগঞ্জ জেলার ডিডি জিহাদ খান, ইউসিসি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সাহাবুর রহমান, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মীর কাওছার হোসেন প্রমুখ।
বক্তব্য শেষে শাহজাদপুরের কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্ত ১৩ জন পল্লী উদ্যোক্তার মাঝে জনপ্রতি ২ লাখ করে শতকরা ৪% সুদে মোট ২৬ লাখ টাকার চেক প্রদান করা হয়।
এমএসএম / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন