স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
শরীয়তপুরের সখিপুরে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামী কালিমুদ্দিন হাওলাদার (৩৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।আত্মহত্যার খবর পেয়েই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সখিপুর থানা পুলিশ।
মঙ্গলবার (২১ নভেম্বর) দিবাগত রাতে সখিপুর থানার চরভাগা ইউনিয়নের মনাই হাওলাদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কালিমুদ্দিন ওই গ্রামের মৃত মমতাজ উদ্দিন হাওলাদারের ছেলে।তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন আগে পারিবারিক কলহের জের ধরে স্বামীর সাথে স্ত্রী জুলিয়ার ঝগড়া হয় পরে স্ত্রী ছেলেমেয়ে নিয়ে দেবরের বাড়িতে চলে যান। তার এক দিন পর ফাঁকা বাড়িতে রাতেই ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস নেন তিনি। বুধবার সকালে বড় ছেলে ঘরে ঢুকে দেখতে পান বাবা কালিমুদ্দিন ঝুলে আছে।পরে স্বজনরা এসে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল এসে মরদেহ উদ্ধার করে পুলিশ।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার আত্মহত্যার ঘটনা নিশ্চিত করে বলেন,আত্মহত্যার খবর পেয়েই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্ত্রীর সঙ্গে মান-অভিমান করে তিনি গলায় ফাঁস নিয়েছেন বলে প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বজনদের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার
ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ
আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত
ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু
নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার
পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক
গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.