দিনের বেলায় নির্মাণাধীন স্কুল ভবন, রাতে হয় মাদকের আখড়া
শরীয়তপুর জেলার সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে অত্যন্ত সুনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান সুবচনী উচ্চ বিদ্যালয়। রুদ্রকর ইউনিয়নের প্রায় অধিকাংশ তরুণ- তরুণী সহ ভিন্ন ইউনিয়নের ছাত্র -ছাত্রীর ও দেখা মেলে এই বিদ্যাপীঠে শিক্ষা গ্রহণ করতে।
অত্যন্ত সুনাম ও শান্তিময় পরিবেশে পাঠদান প্রক্রিয়া মুগ্ধ করে সবাইকেই। প্রায় ৫০ বছর পূর্বে নির্মিত এই প্রতিষ্ঠানকে ঘিরে রয়েছে বহু ইতিহাস, বহু সফলতা, ব্যার্থতার চড়াই-উতরাই গল্প। প্রায় ছয় শতাধিক ছাত্র-ছাত্রীদের নিয়ে চলমান এ বিদ্যাপীঠকে ঘিরে ইতিমধ্যে হচ্ছে বহু আলোচনা সমালোচনা। সুরভি নামক এক ছাত্রীর আত্মহত্যা কান্ড থেকে শুরু করে ভালো-মন্দ সকল দিক ছাপিয়ে নতুন করে দেখা দিচ্ছে ভয়াবহ এক নিদর্শন। উক্ত বিদ্যালয়ের নতুন নির্মাণাধীন চার তলা বিশিষ্ট ভবন দিনের বেলায় শান্ত শিষ্ট আর রাতে যেনো হয়ে ওঠে মাদকের কারখানা। রাতের আঁধারে অজ্ঞাত কিছু মাদকাসক্ত এবং মাদক ব্যাবসায়ীদের স্বর্গরাজ্য হয়ে ওঠে এই শান্ত শিষ্ট্য বিদ্যাপীঠ। দিনের বেলায় নির্মাণাধীন ঐ ভবনটির মধ্যে পাওয়া যায় মাদকের ধ্বংসাবশেষ। বিভিন্ন ধরনের মাদকের চিহ্ন। বিদ্যালয় বাউন্ডারি না থাকায় কোনোভাবেই মাদক কারবারি থামানো যাচ্ছে না। এছাড়াও বখাটেদের উত্তাপ, স্কুল এরিয়ার বাইরেও ছাত্রীদের উত্তপ্ত করার অভিযোগ ও রয়েছে।
এমতাবস্থায় জেলা প্রশাসন ও শিক্ষা অধিদপ্তরের স্মরণাপন্ন হচ্ছেন বিদ্যালের প্রধান শিক্ষক নাসির উদ্দীন শিকদার। বিদ্যালয় বাউন্ডারি হলে সেইফ জোনে থেকে পাঠ দানের মাধ্যমে জেলার অন্যতম শ্রেষ্ঠ রেজাল্ট উপহার দেবেন বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
Link Copied