ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

শ্রীনগরে ধনিয়া পাতা চাষে স্বাবলম্বী


মীর রাতুল, শ্রীনগর photo মীর রাতুল, শ্রীনগর
প্রকাশিত: ২৩-১১-২০২৩ দুপুর ১:৪

শ্রীনগরে শীতকালীন বিভিন্ন শাক-সবজির পাশাপাশি ধনিয়া পাতা চাষে স্বাবলম্বী হচ্ছেন স্থানীয় কৃষক। দেশে ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের বাড়তি স্বাদের জন্য রান্না-বান্নায় ধনিয়া পাতার ব্যবহার হয়ে আসছে যুগযুগ ধরে। ধনিয়া পাতার চাষ এখন বছর জুড়ে করা হলেও মূলত শীত মৌসুমে এর ব্যাপক চাষাবাদ হয়ে থাকে। উঁচু জমিতে কম খরচে ধনিয়া পাতা চাষ করে অধিক লাভবান হওয়ায় অনেকেই বণিজ্যিক চাষ করছেন। ক’দিন আগেও খোলা বাজারে ধনিয়া পাতার কেজি কেনাবেচা হয়েছে ১০০ টাকা। বর্তমান খুচরা বাজারে আমদানী বাড়ায় ৩০-৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। 
উপজেলার সিংপাড়া, পানিয়া, সাতগাঁও, খৈয়াগাঁও, কর্কটপাড়া, তারাটিয়াসহ বিভিন্ন স্থানে বেগুন, টমেটো, কাঁচা মরিচ, ফুলকপিসহ অন্যান্য সবজি জমিতে সাথী ফসল হিসেবে ধনিয়া পাতার চাষ করা হচ্ছে। সবজি চাষের পাশাপাশি অল্প দিনে একই জমিতে ধনিয়া পাতার চাষ অধিক লাভজনক হওয়ায় অনেকেই উৎসাহী হচ্ছেন। এসব জমিতে কম খরচে ধনিয়ার বীজ বপন করেই অল্পদিনের মধ্যে কৃষক আয়ের উৎস খুঁজে পাচ্ছেন। 
দেখা যায়, কৃষক পরিবারের সদস্যরা জমি থেকে ধনিয়া পাতা তুলছেন। বিক্রি করছেন স্থানীয় বাজারে। জমি থেকে ধনিয়া পাতার কেজি বিক্রি করা হচ্ছে। ২৫-৩০ টাকা। জানা গেছে, এ চাষে প্রায় ১০ শতাংশ পরিমাণ জমিতে ১ কেজি ধনিয়ার বীজ বপণ করে ১০-১২ মণ ধনিয়া পাতার উৎপাদণ হচ্ছে। 
বীরতারা এলাকার আমিনুল ইসলাম, ষোলঘর এলাকার সুজন বলেন, একই ধনিয়া পাতার সঙ্গে অন্যান্য সবজির চাষ করছি। কিছুদিনের মধ্যেই ধনিয়া পাতা বিক্রি শেষ হয়ে যাবে। পুনরায় বীজ বপণ করা হবে। এ সময় বীরতারা এলাকার টোকানী মাদবর নামে এক কৃষক জানান, গেল বছর ৪২ শতাংশ জমিতে ৪ কেজি বীজ বপণ করে প্রায় ৮০ মণ ধনিয়া পাতার উৎপাদণ হয়। প্রায় লাখ টাকা বিক্রি হয়। এই সিজনেও তিনি ধনিয়া পাতার চাষ করছেন। এচাষে লাভের স্বপ্ন দেখছেন তিনি। 
শ্রীনগর উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ জানান, স্থানীয়দের প্রতীত জমিতে মৌসুমী শাক-সবজি চাষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। অনেকেই কম খরচে ধনিয়া পাতা চাষ করে অর্থিকভাবে লাভবান হচ্ছেন। বাড়ির আঙ্গিণা ও প্রতীত জমিতে বেশী বেশী শাক-সবজি চাষের জন্য স্থানীয়দের সার্বিক পরামর্শ দেওয়া হচ্ছে। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ