সাতক্ষীরায় ৪ আসনে জাতীয় পার্টি জাপার প্রার্থী ৯ জন
সাতক্ষীরায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনদিনে জাতীয় পার্টি (জাপা) থেকে মনোনয়নপত্র বিক্রি হয়েছে এক হাজার ৫১০টি। এরমধ্যে সাতক্ষীরার চারটি আসন থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৯জন।
প্রার্থীদের মধ্যে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) ১জন, সাতক্ষীরা-২ (সদর) ৫জন, সাতক্ষীরা-৩ (দেবহাটা-আশাশুনি-কালিগঞ্জের আংশিক) একজন এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জের আংশিক) ২জন।
প্রার্থীরা হলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দিদার বখত, সাতক্ষীরা-২ (সদর) জেলা জাতীয় পাটির সভাপতি শেখ আজাহার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আফসার আলী, সাবেক এমপি হাবিবুর রহমান হবির পুত্র মশিউর রহমান বাবু এবং মাতলুব হোসেন লিয়ন। সাতক্ষীরা-৩ (দেবহাটা-আশাশুনি-কালিগঞ্জের আংশিক) এড. আলিফ হোসেন।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জের আংশিক) কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান সাফিয়া পারভীন ও সাবেক চেয়ারম্যান মাহবুবর রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৪ নভেম্বর থেকে প্রতিদিন দুটি বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। ২৪ নভেম্বর রংপুর ও রাজশাহী বিভাগ, ২৫ নভেম্বর খুলনা ও বরিশাল বিভাগ, ২৬ নভেম্বর ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং ২৭ নভেম্বর চট্টগ্রাম ও সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে সাক্ষাৎকার।
এমএসএম / এমএসএম
বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার
মুকসুদপুরে বিয়ের দাবিতে হিন্দু তরুণের সঙ্গে তরুণীর অবস্থান, থানায় হস্তান্তর
শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
নবীনগরে জেলা ছাত্রলীগের সহসভাপতি ডলার গ্রেপ্তার
ভূরুঙ্গামারীতে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
১৫ দিনের বিদেশ ভ্রমণের ছুটি গোপন, পরে ১ মাসের মেডিকেল ছুটি—কীভাবে গেলেন কোরিয়ায় প্রধান শিক্ষক
বাগেরহাটে শিশু সন্তান নিয়ে নারীর সংবাদ সম্মেলন
বড়লেখায় এক বছর ধরে কার্যালয়ে নেই ইউপি চেয়ারম্যান, সেবাপ্রত্যাশীদের চরম ভোগান্তি
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত
নওগাঁয় মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় পালিত