ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র নিলেন উপজেলা আ.লীগ


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৩-১১-২০২৩ দুপুর ৩:৫৯

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (২৩ নবেম্বর) দুপুরে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দ্বাদশ সংসদ নির্বাচনের সহকারী রির্টানিং কর্মকর্তা ফাতিমা সুলতানার কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা আ.লীগ সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীম ও সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান।

ওবায়দুল কাদের এর মনোনয়ন পত্র সংগ্রহের খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে চেয়ারম্যান-মেম্বার ও দলীয় নেতাকর্মীরা এসে ঝড়ো হোন এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ও ওবায়দুল কাদের এর নামে স্লোগান দিয়ে এক আনন্দঘন মুহুর্তে পরিনত হয় উপজেলা পরিষদ চত্বর।

এসময় উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান বলেন, বাংলাদেশ আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর হাত ধরে সারাদেশে যে মেগা প্রকল্প গুলো বাস্তবায়ন হয়েছে এবং এ উপজেলায় আমাদের প্রিয় নেতা জননেতা ওবায়দুল কাদের সাহেব যে সকল উন্নয়ন কাজ করেছেন তা দেখেই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জনগণ সতেজপূর্ত ভোটের মাধ্যমে বিপুল ভোটে প্রিয় নেতাকে আবারও বিজয়ী করবেন ইনশাল্লাহ।

এসময় উপজেলা আ.লীগ সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীম, জেলা পরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম চৌ: মোহন, নরোত্তমপুর ইউপি চেয়ারম্যান একেএম সিরাজ উল্যা বিকম, সুন্দলপুর ইউপি চেয়ারম্যান হাজী মো: ইলিয়াছ, ধানসিঁড়ি ইউপি চেয়ারম্যান মো: কামাল খাঁন, ঘোষবাগ ইউপি চেয়ারম্যান কেএম আলাউদ্দিন, চাপরাশির হাট ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন টিটু, ধানশালিক ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, বাটইয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন শাহীন, উপজেলা ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ, সম্পাদক আ: জলিল’সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন থেকে আগত সকল নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট মানুষ গড়ার কারিগর শিক্ষাবিদ এস. কে.দত্ত অনুপ

ঐক্যের বার্তা ও বর্ণাঢ্য র‍্যালিতে লোহাগড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন