ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

বাংলাদেশে যাত্রা শুরু করলো ‘হুয়াওয়ে ই-কিট’


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৩-১১-২০২৩ বিকাল ৭:৪৪

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পণ্য বিতরণকে আরও সহজ করতে প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করলো হুয়াওয়ে ই-কিট’। এটি হুয়াওয়ের একটি সাব-ব্র্যান্ড, যা আইসিটি পণ্যের ক্ষেত্রে একটি সহজ সাপ্লাই চেইন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম প্রদান করে। এ উপলক্ষে ২০ নভেম্বর হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মূলত এসএমই গ্রাহক ও সহযোগীদের জন্যই হুয়াওয়ে ই-কিট সাব-ব্র্যান্ডটি কাজ করবে। এন্ড-টু-এন্ড এন্টারপ্রাইজ ডিজিটাল সল্যুশন্স তৈরি করতে এতে নীতিমালা, পণ্য, সল্যুশন্স, সেবা ও ডিজিটাল টুল প্ল্যাটফর্ম এর সমন্বয় করা হয়েছে। এসএমই বাজারে উন্নয়নের ক্ষেত্রে হুয়াওয়ে ই-কিট সহযোগীদের সঙ্গে একত্রে কাজ করবে এবং হাজারো প্রতিষ্ঠানকে ডিজিটাল হতে সহায়তা করবে।

এ ডিস্ট্রিবিউশন প্রক্রিয়ায় হুয়াওয়ে ই-কিটের সঙ্গে কাজ করবে এক্সেল টেকনোলজিস লিমিটেড ও ইনফ্লো টেকনোলজিস সিঙ্গাপুর পিটিই লিমিটেড। এক্সেল ও ইনফ্লোর সঙ্গে যৌথভাবে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে হুয়াওয়ে ই-কিট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনফ্লো টেকনোলজিস সিঙ্গাপুর পিটিই লিমিটেডের সাউথ এশিয়া চ্যানেল্‌স ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট কৌশল্যা নারায়ণ; এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা এবং হুয়াওয়ে সাউথ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ও হুয়াওয়ে সাউথ এশিয়া এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এলেন লিউ। এছাড়াও অনুষ্ঠানে হুয়াওয়ে, এক্সেল ও ইনফ্লোর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইনফ্লো টেকনোলজিস সিঙ্গাপুর পিটিই লিমিটেডের সাউথ এশিয়া চ্যানেল্‌স ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট কৌশল্যা নারায়ণ বলেন, হুয়াওয়ে ই-কিট চালুর অনেক কৌশলগত গুরুত্ব রয়েছে। কেননা এটি ডিস্ট্রিবিউটর বা বিতরণকারী প্রতিষ্ঠান ও রিটেইলার বা খুচরা ব্যবসায়ীদের ক্ষমতায়ন করবে। হুয়াওয়ে ই-কিটকে সঙ্গে নিয়ে, আমরা সহযোগিতামূলক প্রবৃদ্ধিতে বিশ্বাস করি। হুয়াওয়ে ই-কিটের মাধ্যমে এ অঞ্চলে প্রযুক্তিগত উন্নয়ন ও ব্যবসায়িক সাফল্য অর্জনে বদ্ধপরিকর ইনফ্লো টেকনোলজিস।

এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বলেন, হুয়াওয়ে ই-কিটের সঙ্গে সহযোগী হিসেবে থাকতে পেরে আমরা আনন্দিত। অত্যাধুনিক আইসিটি সল্যুশন্স প্রদানের প্রতিশ্রুতি বাস্তবায়নে এই সাব-ব্র্যান্ডের সাথে আমরা একত্রে কাজ করব। এটি আমাদের দেশের টেকনোলজি ডিস্ট্রিবিউশন বা প্রযুক্তি বিতরণের প্রচলিত ধারাকে বদলে দেবে। বাংলাদেশের বাজারে হুয়াওয়ে ই-কিট এর যাত্রা শুরু মাধ্যমে আমাদের জন্য এক অনন্য সুযোগ তৈরি হয়েছে।

হুয়াওয়ে সাউথ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ও হুয়াওয়ে সাউথ এশিয়া এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এলেন লিউ বলেন, হুয়াওয়ে হুয়াওয়ে ই-কিট’ নামে একটি সাব-ব্র্যান্ড চালু করেছে। এটি খুচরা বাজারে আমাদের ডিস্ট্রিবিউশন পার্টনারদের মাধ্যমে উদ্ভাবনী আইসিটি পণ্যগুলোকে নিয়ে আসবে। খুচরা ব্যবসায়ের প্রবৃদ্ধি নিশ্চিতে ব্যবসায়ীদের জন্য এ সাব-ব্র্যান্ড ওনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেহেতু হুয়াওয়ে ই-কিট পণ্যগুলো আমাদের ডিস্ট্রিবিউটরদের তালিকায় সহজলভ্য থাকবে, তাই পার্টনার ও গ্রাহকরা এর মাধ্যমে উপকৃত হবেন। স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এ সাব-ব্র্যান্ড।

হুয়াওয়ে ই-কিট ডিস্ট্রিবিউশনের পুরো প্রক্রিয়ায়, পণ্য প্রচার, বাজারের সহজলভ্যতা ও বিক্রয়-পরবর্তী সেবা নিয়ে কাজ করবে এক্সেল টেকনোলজিস লিমিটেড। একইসঙ্গে, বাংলাদেশে এসব পণ্য নিয়ে আসা, স্থানীয় ডিস্ট্রিবিউটর ও খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে অর্ডার নেওয়া এবং হুয়াওয়ে ই-কিটের কাছ থেকে এসব পণ্য সংগ্রহের কাজ করবে ইনফ্লো টেকনোলজিস সিঙ্গাপুর পিটিই লিমিটেড। (বিজ্ঞপ্তি)

Sunny / Sunny

শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত

রূপায়ণ সিটি উত্তরায় চলছে তিন দিনব্যাপী স্পট বুকিং কার্নিভাল

রামেক হাসপাতালে আনসারের অভিযানে ৪ চোর আটক,৬ টি মোবাইল ফোন উদ্ধার

এডিপি বাস্তবায়নে শীর্ষে বিএডিসি, ঐতিহ্য ধরে রাখার নির্দেশ

লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন

বিটাকে সনদ বিতরণী ও জব ফেয়ার: প্রশিক্ষণ শেষে চাকরি পেলেন অর্ধশতাধিক তরুণ-তরুণী

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন

নিন্সে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড

চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন