স্কালোনির নতুন ঠিকানা হতে পারে যে ক্লাব
অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতই ভেসে এলো লিওনেল স্কালোনির কোচিং ছাড়ার আভাস। এখনই বিদায় না বললেও শীঘ্রই দায়িত্ব ছাড়তে যাচ্ছেন এই আর্জেন্টাইন। জাতীয় দলে নিজের ভবিষ্যত নিয়ে ভাবতে চান আলবিসেলেস্তেদের বিশ্বকাপ এনে দেওয়া এই কোচ। মারাকানায় ব্রাজিলের বিপক্ষে দারুণ এক জয়ের পরেই নিজের পদত্যাগের ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি।
আর্জেন্টাইন গণমাধ্যমের খবর, এএফএ প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার সঙ্গে নানা কারণে সম্পর্কের অবনতি হয়েছে এ মাস্টার মাইন্ডের। তাই তিনি আর আর্জেন্টিনার কোচের চেয়ারে আর থাকতে চাচ্ছেন না। স্কালোনি আর্জেন্টিনা ছাড়বেন কিনা তা এখনো নিশ্চিত নয়, তবে ইতোমধ্যেই বেশ কয়েকটি ক্লাব তাকে পেতে নড়ে চড়ে বসেছে।
স্পোর্তর বরাত দিয়ে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, স্কালোনিকে পেতে ঝোক বুঝে কোপ দিতে চায় রিয়াল মাদ্রিদ।চলতি মৌসুম শেষেই রিয়ালের ডাগ আউটে আর দেখা যাবে না কার্লো আনচেলত্তিকে। তার জায়গায় স্কালোনিকে পেতে চাইবে তারা।
স্প্যানিশ গণমাধ্যমটি আরও জানিয়েছে, এরই মধ্যে বার্নাব্যুতে আনার জন্য স্কালোনির সঙ্গে নাকি আলোচনা চালিয়েছে যাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ।
তবে ক্লাবটি যে শুধু স্কালোনিকেই রাডারে রেখেছে এমনটিও নয়। তাদের রাডারে রয়েছে ব্রাইটনের কোচ রবার্তো ডি জারবি এবং লিভারকুসেনের কোচ জাবি আলোনসো। এছাড়া রয়েছে যুব দলের কোচ রাউল এবং আলভারো আরবেলোর নামও।
এমএসএম / এমএসএম
বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি
‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!
দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!
এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান তামিম ইকবাল
‘ব্রাজিল এলে ভালো, তবে আসিয়ানেই মনোযোগ দেওয়া উচিত’
বাংলাদেশের বিপক্ষে জিতলেও উন্নতির কথা বললেন ক্যারি
কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন
আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ, আলোচনায় ত্রিদেশীয় সিরিজও
বাংলাদেশের বিপক্ষে আরও টেস্ট খেলার কথা বললেন ক্যারি
তুর্কি ক্লাবের হয়ে প্রথমবার শুরুর একাদশে নেমেই সালাহর জোড়া গোল
বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা
অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!