ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

কোপা আমেরিকার পর অবসরের ঘোষণা দি মারিয়ার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-১১-২০২৩ দুপুর ২:৩

 

অবসরের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল আগেই। এবার সেটি নিশ্চিত করলেন আনহেল দি মারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টাইন এই তারকা জানান, কোপা আমেরিকার পর নিজের বুটজোড়া তুলে রাখবেন।

দি মারিয়া বলেন, ‘কোপা আমেরিকা হবে আর্জেন্টিনার জার্সিতে আমার শেষ টুর্নামেন্ট।

হৃদয়ের গভীরের কষ্ট ও বিষাদ কণ্ঠে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটাকে বিদায় জানাব। যেটি আমি পরেছিলাম, যেটির জন্য ঘাম ঝরিয়েছিলাম এবং গর্বের সঙ্গে আমি যেটি অনুভব করি।

আর্জেন্টিনার জার্সিতে কাতার বিশ্বকাপ জেতার পেছনে দি মারিয়া রাখেন গুরুত্বপূর্ণ অবদান। আসরের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে একটি গোলও করেছিলেন সাবেক এই পিএসজি ও জুভেন্টাস তারকা। পুরো ১২০ মিনিট মাঠে থেকে আক্রমণভাবে রেখেছিলেন দুর্দান্ত অবদান।

আর্জেন্টিনার সর্বশেষ তিন আন্তর্জাতিক শিরোপা নিশ্চিতের ম্যাচেই গোল করেছেন দি মারিয়া। বিশ্বকাপের আগে ২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জয়সূচক গোলটি এসেছিল তার পা থেকেই। এরপর ২০২২ ফাইনালিসিমায় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ম্যাচেও জালের খোঁজ পেয়েছিলেন তিনি। আর্জেন্টিনাকে ১৯৭৮ বিশ্বকাপ জেতানো কোচ সিজার লুইস মেনোত্তির মতে, লিওনেল মেসি, দিয়েগো ম্যারাডোনা ও মারিও কেম্পেসের সঙ্গে তুলনীয় দি মারিয়া।

২০০৮ বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় দি মারিয়ার। এরপর আলবিসেলেস্তেদের হয়ে ১৩২ ম্যাচে ২৯ গোল করেছেন তিনি।

আবিদ রহমান / আবিদ রহমান

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!

এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান তামিম ইকবাল

‘ব্রাজিল এলে ভালো, তবে আসিয়ানেই মনোযোগ দেওয়া উচিত’

বাংলাদেশের বিপক্ষে জিতলেও উন্নতির কথা বললেন ক্যারি

কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন

আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ, আলোচনায় ত্রিদেশীয় সিরিজও

বাংলাদেশের বিপক্ষে আরও টেস্ট খেলার কথা বললেন ক্যারি

তুর্কি ক্লাবের হয়ে প্রথমবার শুরুর একাদশে নেমেই সালাহর জোড়া গোল

বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা

অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!

নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা