ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ ভারতীয় প্রকৌশলী নিহত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৫-১১-২০২৩ দুপুর ১১:৫০

সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে স্ত্রীসহ ভারতীয় প্রকৌশলী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় গুরুতর হয়েছেন আহত প্রাইভেটকারটির চালক। শনিবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে শহরের বিজিবি ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খুলনা-মোংলা রেলওয়ে প্রকল্পের প্রকৌশলী অসিম কুমার বিশ্বাস ও তার স্ত্রী ছবি বিশ্বাস। তারা উভয়ে ভারতের শিলিগুড়ির বাসিন্দা। অসিম কুমার বিশ্বাস খুলনা মোংলা রেলওয়ের প্রকৌশলী ছিলেন। তিনি স্ত্রীকে নিয়ে খুলনায় থাকতেন।

পুলিশ জানায়, অসিম কুমার বিশ্বাস স্ত্রীসহ প্রাইভেটকারে খুলনা থেকে সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরে যাচ্ছিলেন। সকাল ৮টার দিকে সাতক্ষীরা বিজিবি ক্যাম্পের কাছে পৌঁছালে খুলনাগামী তেলের খালি ড্রাম ভর্তি একটা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারে থাকা ভারতীয় প্রকৌশলী ও তার স্ত্রী নিহত হন। প্রাইভেটকারটির চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

সাতক্ষীরা সদরের কাটিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উজ্বল বলেন, নিহত অসিম কুমার তার স্ত্রীসহ শনিবার তাদের নিজ দেশ ভারতে যাওয়ার সময়ে সাতক্ষীরা শহরের বিজিব ক্যাম্প এলাকায় দুর্ঘটনায় তারা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা