ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

কোটালীপাড়ায় এক বছরেও শেষ হয়নি কালভার্ট নির্মাণ-ভোগান্তিতে জনজীবন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৫-১১-২০২৩ দুপুর ৪:১৮

গোপালগঞ্জের কোটালিপাড়ার রাজৈর কোটালিপাড়া সড়কে কদম বাড়ী এলাকায় একটি কালভার্ট ব্রিজ এর কাজ প্রায় এক বছরেও শেষ না হবার কারনে চরম দুর্ভোগে পড়েছে এলাকার মানুষ ও ওই পথে যাতায়াত করা যাত্রী ও যানবাহন । বিকল্প কোনো সড়ক না থাকায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা । কালভার্ট এর দুই পাশে নরম মাটি দিয়ে রাস্তা তৈরি করায় সেখান দিয়ে যাতায়াত করতে পরছেনা যানবাহন । ঝুকি নিয়ে যাতায়াত করতে গেলেও গাড়ী ডেবে যাওয়ায় বাড়ছে যানযট । যার ফলে চরম ভোগান্তিতে পড়ছে স্কুল কলেজে যাওয়া শিক্ষার্থীসহ এলাকাবাসী ও যাত্রীরা । 

দীর্ঘদিন ধরে ঢিলেঢালা ভাবে চলছে এই কালভার্টটির কাজ । মাঝে মাঝে কাজ বন্ধ থাকারও অভিযোগ রয়েছে এলাকাবাসীর । বিকল্প কোনো সড়ক না থাকায় ঝুকি নিয়ে চলছে যানবাহন এতে প্রায়ই দুর্ঘর্টনার স্বীকার হচ্ছে যানবাহন । কালভার্টটির দুই পাশে নরম মাটি দিয়ে রাস্তা তৈরি করায় বাড়ছে দুর্ঘটনা ।

এলাকাবাসী বলেন, এই পথে স্কুল কলেজের শিক্ষার্থীরাসহ প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত কিন্তু কালভার্টটির কাজ শেষ না হবার আগেই বিকল্প পথটি কেটে ফেলেন ঠিকাদার প্রতিষ্ঠান হাসান টেকনো আবিদ কনেস্ট্রাকশন জেবি যার ফলে ভোগান্তিতে পড়েছে হাজারও মানুষ।

দ্রুত এর সমাধান চেয়ে ওই পথে যাতায়াত করা যানবাহন চালকরা বলেন,  ঠিকাদার প্রতিষ্ঠান ঢিলা ঢালা ভাবে কাজ করার কারনে ঠিক ভাবে গাড়ি চালাতে পারছেনা তারা, বিকল্প কোনো সড়ক না থাকায় প্রতিনিয়ত সেখানে গাড়ী ডেবে ঘটছে দুর্ঘটনা । যার ফলে সেখানে যানযট এর সৃষ্টি হয়ে ভোগান্তি পড়ছে এলাকার মানুষ ও যাত্রীরা ।

কাজের মেয়াদ শেষ হবার আরো দুই মাস বাকি রয়েছে উল্লেক করে সড়ক ও জনপথ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ আজহারুল ইসলাম বলেন, উন্নয়ন মুলক কাজ করতে গেলে মানুষের একটু ভোগান্তি হবেই তবে যথা সময়ের মধ্যে কাজটি সম্পন্ন হবে ।।

বিষয়টি নিয়ে কথা বলতে ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে বারবার চেষ্টা করলেও যোগাযোগ করা যায়নি । 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ