গাজীপুরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয়দানকারী প্রতারক গ্রেপ্তার
গাজীপুর মহানগরীর টঙ্গী থেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ও বিশেষ সহকারী ছাড়াও প্রধান তথ্য কর্মকর্তা পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ আগস্ট) রাতে টঙ্গীর এরশাদনগরের চানকিরটেক এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শরীফ উদ্দিন ওরফে শেখ আকাশ আহম্মেদ শরীফ ওরফে শেখ আকাশ ইবনে যুবরাজ (২৬) নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার দুর্গাপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।
মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ নূরে আলম জানান, গাজীপুরের বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ও বিশেষ সহকারী, প্রধান তথ্য কর্মকর্তাসহ এফবিসিসিআইয়ের পরিচালক হিসেবে সিআইপি, ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডার, একটি বেসরকারি টেলিভিশনের জয়েন্ট ডিরেক্টর ১০ শতাংশ শেয়ারের মালিক, বেঙ্গল গ্রুপের পরিচালক, বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালক প্রশাসন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা পরিচয়দানকারী এক প্রতারক সাধারণ মানুষের কাছ থেকে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে টাকা হাতিয়ে নেয়ার গোপন সংবাদ পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার এরশাদনগরের চানকিরটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে নিজের ছবির সাথে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ছবি এডিট করে বসিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রতারণা করত। এ চক্রে ৪-৫ জন মেয়েসহ বেশ কয়েকজন সদস্য রয়েছে।
উপ-কমিশনার জানান, গ্রেপ্তারকৃতের কাছ থেকে সিআইপি, সময় টিভি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ও আওয়ামী লীগের নেতা পরিচয়ে চারটি আইডি কার্ড, প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোগোসংবলিত তিনটি স্টিকারসহ সিল, দুটি মোবাইল ফোন, এক জোড়া হ্যান্ডকাফ, প্রতারণার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং ২২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতসহ তার সহযোগীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা, মাদক, প্রতারণা ও ভুয়া কর্মকর্তা উল্লেখ করে টঙ্গী পূর্ব থানায় চারটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতের অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি জানিয়েছে, গত তিন বছর যাবৎ সে এ ধরনের প্রতারণার কাজে লিপ্ত রয়েছে। তার বিরুদ্ধে গত বছর কুমিল্লায় একটি প্রতারণার মামলা হয়।
এমএসএম / জামান
সিংড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
টঙ্গীতে হানি ট্র্যাপের ফাঁদে যুবক, জিম্মি করে টাকা আদায়: চক্রের তিন সদস্য গ্রেপ্তার
কুতুবদিয়ায় ১৫ মাসেও পৌঁছায়নি বরাদ্দকৃত ভেটেরিনারি মোবাইল ক্লিনিক, অবহেলায় খামারিরা
আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন নিহত -১, ক্ষতি কোটি টাকা
তেঁতুলিয়ায় ৪৭৭ পরিবার পেল ফ্যামিলি কার্ড
মনপুরায় ৭.৯ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের টেন্ডার আহ্বান
রাজস্থলী বাঙ্গালহালিয়াতে মদ ভেবে বিষপানে এক গার্মেন্টস কর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
নাগেশ্বরী খাদ্য গুদামে ধান বিক্রিতে প্রকৃত কৃষকরা বঞ্চিত
ভূঞাপুরে দুই যমজ বোনের সাথে দুই যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় চাঞ্চল্য
হঠাৎ গরম-ঠান্ডায় বাড়ছে মুরগির মৃত্যু, বিপাকে কুড়িগ্রামের ক্ষুদ্র খামারিরা
জুলাই সনদের ফয়সালা সংসদে না হলে রাজপথে হবে : গোলাম পরওয়ার
নেত্রকোণার মদনে ব'জ্রপাতে যুবকের মৃ'ত্যু
ঘিওরে হেরোইনসহ একই পরিবারের তিন জন আটক
Link Copied