ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে হিন্দু পরিবারের জমি দখলের পায়তারা ও প্রান নাশের হুমকির অভিযোগ


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৫-১১-২০২৩ বিকাল ৫:১৯

পটুয়াখালীতে হিন্দু পরিবারের ভোগদখলীয় জমি দখল করে এলাকা থেকে বিতারিত করতে পায়তারা ও প্রান নাশের হুমকি ধামকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সুত্রে, সদর উপজেলার ১৩ নং ভুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড শৌলা গ্রামে পূর্ব থেকেই হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে এলাকা থেকে বিতারিত করার পায়তারা চালাচ্ছে একই গ্রামের বাসিন্দা শানু হাওলাদার। অভিযোগ আরও বলা হয়, ঘটনার দিন গত (২১-১১-২৩ ইং) তারিখ বিকেল আনুমানিক ৪ টার সময় গোপাল চন্দ্র সাহার জমি চাষাবাদ করার সময় বাঁধা প্রদান করে শানু হাওলাদার। বাঁধা প্রদানের কারন জানাতে চাইলে জমি তার দাবি করে বিভিন্ন ধরনের অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ জানাতে গেলে প্রকাশ্যে দেশীয় অস্ত্র দাও হাতে নিয়ে প্রান নাশের হুমকি ধামকি দেয়। এছাড়াও থানা পুলিশে জানালে পরিনত আরও খারাপ হবে। এসময় থানা সম্পর্কে অসামাজিক ভাষা ব্যবহার করে বলেন থানায় জানলে কোন লাভ হবেনা থানা তার কোন কাজে লাগেনা বিএনপি ক্ষমতায় আসলে হিন্দু সম্প্রদায়কে এলাকা থেকে বিতারিত করে বসতবাড়ি দখল করার হুমকি দেয় শানু হাওলাদার।

দীর্ঘদিন ধরে গোপাল সাহা জমি চাষাবাদ করছে কোন সমস্যা ছিলোনা। হঠাৎ করে এ বছর জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। এনিয়ে তর্কবিতর্ক হলে এসব ঘটনা ঘটে বলে জানান।

ইউপি চেয়ারম্যান রুবেল মোল্লা বলেন, ঘটনাটি আমাকে জানিয়েছে যদি উভয়পক্ষ আমার কাছে আসে আমি বিষয়টি মিমাংসা করে দেয়ার চেষ্টা করবো। আর আইন বিরোধী কোন ঘটনা ঘটলে সেখানে ব্যবস্থা নেবে প্রশাসন। ইউপি সদস্য সরোয়ার খাঁন বলেন, এধরনের ঘটনা ঘটছে কিনা আমার জানা নেই। গ্রাম পুলিশ লিটন বলেন, বিষয়টি জানার জন্য শানু হাওলাদারকে একাধিকবার ফোন করে আসতে বললেও আসেনি এখন পর্যন্ত তার দেখা পাওয়া যায় নি।

এবিষয়ে ভুক্তভোগী গোপাল চন্দ্র সাহা নিজের নিরাপত্তার জন্য সদর থানায় একটি জিডি করেন, জিডি নং-১১৪১, তারিখ-২১/১১/২৩ ইং।সদর থানার অফিসার ইনচার্জ জসিম বলেন, ঘটনার বিষয় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত