কালীগঞ্জে কেজি স্কুল এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
গাজীপুরের কালীগঞ্জে কেজি স্কুল এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) কালীগঞ্জ কিন্ডারগার্টেন (কেজি) এসোসিয়েশনের আয়োজনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুলের প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণীর দুই হাজার ছয়শত শিক্ষার্থী কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয়, বর্তুল একাডেমী, স্টার মডেল একাডেমী, মাষ্টার কিন্ডার গার্টেন, নরুন কিন্ডার গার্টেন, ইকরা মডেল একাডেমী, ন্যাশনাল ল্যাবরেটরীজ স্কুল কেন্দ্রে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এসময় গাজীপুর কেজি স্কুল এসোসিয়েনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, পূবাইল মেট্রো থানার সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, কালীগঞ্জ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম, সহ সভাপতি কামরুজ্জামান পনির, সাধারণ সম্পাদক এসএম ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ আব্দুর রহমান, পৌর সভাপতি রেজাউল হক ও স্থানীয় সাংবাদিকগণ কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করেন।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার