কাপ্তাইয়ে এইচএসসিতে পাশের হার ৭৫ শতাংশ, জিপিএ-৫ পেলো ১০২ জন
২০২৩ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষায় রাঙামাটির কাপ্তাই উপজেলায় মোট ৭৫ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে এবং ১০২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।রোববার (২৬ নভেম্বর) প্রকাশিত এইচএসসির ফলাফলে কাপ্তাই উপজেলাতে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭শত ৬৮জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলো। তৎমধ্যে কর্ণফুলী সরকারি কলেজ থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে সর্বমোট ৬শত ২৪ জন শিক্ষার্থীর অংশ নিয়ে পাশ করেছে ৪ শত ৩২ জন। পাসের হার ৬৯.২৩%। এই প্রতিষ্ঠান হতে জিপিএ-৫ পেয়েছে ৭ জন শিক্ষার্থী।
এদিকে কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ থেকে ১শত ৪৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে সকলে পাস করেছেন। অথাৎ পাসের হার শতভাগ। এবং ৯৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। কর্ণফুলী সরকারি কলেজ এর অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী জানান, কর্ণফুলী সরকারি কলেজ হতে ৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তার মধ্যে ২ জন মানবিক এবং ৫ জন ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ-৫ পেয়েছে।
অপরদিকে কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম জানান, এবছর এইচএসসিতে অংশ নেওয়া ১শত ৪৪ জন শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ৮০ জন পরীক্ষার্থী অংশ নেয়। তৎমধ্যে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৬১ জন। এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০ জন জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়া মানবিক বিভাগে ২৪ জন শিক্ষার্থীর মধ্যে ০৪ জন জিপিএ-৫ অর্জন করেছে।
এমএসএম / এমএসএম
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
Link Copied