ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে বিধবা-এতিমের জমি দখল করে মেডিকেল কলেজ, প্রতিবাদে সংবাদ সম্মেলন


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৬-১১-২০২৩ দুপুর ৪:১২

পঞ্চগড় সদর উপজেলায় এক বিধবা নারী ও তার দুই এতিম সন্তানের জমি দখল করে নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২৬ নভেম্বর) দুপুরে পঞ্চগড় রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন ভুক্তভোগী বিধবা নারী সৈয়দা আনোয়ারা বেগম। 

লিখিত বক্তব্যে সৈয়দা আনোয়ারা জানান, পঞ্চগড় সদর উপজেলার দ্বারিয়াপাড়া নিজামাবাদ মৌজায় তার প্রয়াত স্বামীর কেনা এক একর ২০ শতক জমি রয়েছে এর মধ্যে ৫০ শতক জমি এক পুলিশ কর্মকর্তার কাছে বিক্রি করা হয়েছে। বাকি ৭০ শতক জমি ওই এলাকার আলম হোসেন নামে এক চাষিকে বর্গা দেওয়া হয়। জমিতে কিছু ফলজ ও বনজ গাছ ছিলো। ২০২২ সালের ১৩ জুন জাহাঙ্গীর আলম রানা নামের এক ব্যক্তি নর্থ পয়েন্ট মেডিকেল কলেজের পরিচালক পরিচয় দিয়ে সন্ত্রাসীদের মাধ্যমে জমিটি দখল করেন। পরে জমিতে টিনের বেড়া দিয়ে মাটি ভরাট করতে থাকেন। বাধা দিতে গেলে অভিযুক্ত ব্যক্তি প্রাণনাশের হুমকি দেন। পরে আদালতে ওই জমিতে নিষেধাজ্ঞার আবেদন করলে আদালত নিষেধাজ্ঞা আদেশ দেন। এরপর কিছুদিন তারা চুপচাপ থাকে। 
তিনি জানান, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি আবারো তারা মাটি ভরাট শুরু করে। বাধা দিতে গেলে সৈয়দা আনোয়ারার ছোট বোন মরিয়ম ইয়াসমিন শেলিকে মারধর করতে যায় জাহাঙ্গীর আলম রানার লোকজন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। পরদিন পঞ্চগড় সদর থানায় মামলা করেন তারা। 
সৈয়দা আনোয়ারা বলেন, আমি নর্থ পয়েন্ট মেডিকেল কলেজের ঢাকা, বারিধারা DOSH প্রধান কার্যালয়ে গিয়ে কলেজটির পরিচালক পর্ষদের সহিত যোগাযোগ করি এবং তারা আমার সমস্ত কাগজপত্র চাইলে আমি প্রদান করি। এরপর আমার আইনজীবি মনিরুজ্জামান মানিককে সাথে নিয়ে সমস্ত কাগজপত্র বুঝিয়ে দেই। তাদের আইনজীবি এনায়েত হোসেন ও মো. আমিন সাহেব আমার কাগজপত্র পর্যালোচনা করে আমার জমি সঠিক আছে বলে আমাকে আশ্বস্থ করে বলেন, আপনি চলে যান, আমাদের লোক আপনার সাথে যোগাযোগ করে বিষয়টির সমাধান করবেন। কিন্তু অদ্যাবধি তারা আমার সাথে কোন যোগাযোগ করেন নাই।
তিনি বলেন, আমি একজন অসহায় বিধবা নারী। আমার দুই সন্তানও এতিম। তাদের বাবার কেনা জমি ভূমিদস্যুরা অবৈধভাবে দখল করে মেডিকেল কলেজ স্থাপন করছে। আমরা কিছুই করতে পারছি না। তারা আমাদের সমঝোতার আশ্বাস দিলেও সমঝোতায় বসেনি।  
এ বিষয়ে জানতে চাইলে নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর আলম রানা মুঠোফোনে বলেন, এ বিষয়ে আমি কিছু জানিনা। আমার কোন মতামত নেই।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে