আইএফআইসি ব্যাংক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
১৩৩০ এর বেশি শাখ-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এর যৌথ উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হলো “বাংলাদেশে নারীর বিরুদ্ধে সহিংসতা দূরীকরণে সচেতনতা বৃদ্ধি” বিষয়ক সেমিনার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠিত এই সেমিনারের মূখ্য উদ্দেশ্য ছিল বাংলাদেশে নারীর প্রতি সহিংসতায় হার কমাতে সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ব করন।
সেমিনারটি সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার মাহফুজা লিজা বিপিএম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহযোগী অধ্যাপক তাসলিমা ইয়াসমিন।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আইএফআইসি ব্যাংকের কর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় পারিবারিক সহিংসতা,সাইবার বুলিং-সহ বিভিন্ন অপরাধের সুরক্ষা প্রদান এবয় প্রতিরোধ বিষয়ক করোণীয় সর্ম্পকে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সীমা জামান, অধ্যাপক ড. মোঃ রহমত উল্লাহ, অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া, অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান সহ আইএফআইসি ব্যাংক এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ বিজনেস মো: রফিকুল ইসলাম, হেড অফ লিগ্যাল অ্যাফেয়ার্স এস. এম. আলমগীর-সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ