প্রতিপক্ষকে মামলায় ফাঁসাতে হাসপাতালে ভর্তি
ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে ঠেলা- ধাক্কায় প্রতিপক্ষ বানিয়ে মামলায় ফাঁসাতে হাসপাতালে ভর্তি থাকার অভিযোগ পাওয়া গেছে। ২৫ নভেম্বর শনিবার বিকাল ৪ ঘটিকায় উপজেলার বল্লভদী গ্রামের লায়েক শেখের ছেলে মিরান শেখ (৩০) এর সাথে প্রতিবেশি লুৎফর, পিতাঃ রাজেক,
ছাদেক, পিতাঃ লুৎফর, রাজিব, পিতাঃ ইলিয়াছ মেম্বার খিচুড়ি খাওয়ার রেশ ধরে বাকবিতন্ডায় জড়িয়ে ঠেলা- ধাক্কার ঘটনা ঘটে।
দুষ্ট লোকের ইন্দনে প্রতিপক্ষকে মামলায় ফাঁসাতে নিজের মাথা ব্লেড দিয়ে কেটে নগরকান্দা হাসপাতালে ভর্তি হয় বলে অভিযুক্তকারী পরিবারের লোকজন জানান।
হাসপাতালে ভর্তি হওয়া মিরান শেখ বলেন আমি বাড়ি থেকে বিকালে বাউশখালী বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে বাউশখালী বাজার ব্রীজের কাছে পৌছালে রাজিব,লুৎফর, রাজেক আমাকে মারপিট করে কুপিয়ে আমার সাথে থাকা ৫০ হাজার টাকা নিয়ে যায়। মুকসুদপুর হাসপাতালে ভর্তির জন্য যাই সেখানে ভর্তি হতে না পেরে পরে রাত ৬ টা ২০ মিনিটে চিকিৎসার জন্য ভর্তি হয়েছি। মিরান শেখের পিতা লায়েক শেখ বলেন আমার ছেলেকে তারা মারধর করে কুপিয়ে বিদেশে যাওয়ার বাবদ তার সাথে থাকা ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পিতা ও পুত্রের দোটানা কথায় সরেজমিনে গিয়ে বিভিন্ন সুত্রে জানা যায় খেচুড়ি খাওয়া নিয়ে কথা-কাটাকাটিতে ঠেলা - ধাক্কা হয়েছে তা স্হানীয় লোকজন মিমাংসা করে দিয়েছে কিন্তু প্রতিপক্ষ বানিয়ে মামলায় ফাঁসাতে হাসপাতালে ভর্তি হয়েছে। জাফর শেখের মা সবজান বেগম (৭০) বলেন লায়েক শেখ আমার চাচত দেবর হয় সে খেচুড়ি খাওয়া নিয়ে ব্যাঙ্গ করে কথাবার্তা বলে।এছাড়া তার ছেলে মিরান শেখ আমাকেও গালিগালাজ করে। আমার নাতিন রাজিব মিরান কে হালমন্দ করতে নিষেধ করায় রাজিব বাজারে যাওয়ার পথে রাজিবকে মিরানের হাতের টচলাইট দিয়ে বাইড়াই, সেখানে ঠেলা ধাক্কা হয় তা স্হানীয় লোকজন মিমাংসা করে দেয়।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
Link Copied